somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাংলা ওয়াশের অপেক্ষায় আমরা" দেখাবে বাংলার টাইগাররা।

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় ও শেষ ওয়ানডেটি শুরু হবে বেলা আড়াইটায়।

প্রথম ম্যাচ ৭৯ রানে ও দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে দশমবারের মতো সিরিজের সব ম্যাচে জয়ের দারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের সব ম্যাচ জয়ের কৃতিত্ব রয়েছে বাংলাদেশের।

গত বছরের শুরুতে একের পর এক ম্যাচ হেরে ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে পৌঁছেছিল। বছরের শেষ দিকে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় মাশরাফিরা। এরপর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে নিজেদের নতুন করে চেনায় তারা।

এই সিরিজের আগে ১৬ বছর ধরে পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল শুরু থেকেই। নতুন চেহারার পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকরা নিজেদের ‘ফেভারিট’ দাবি করে আসছিল; প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে তারই প্রমাণ দেয় তারা।

শরীরী ভাষা পাল্টে গেছে ক্রিকেটারদের। বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্সে ক্রিকেটাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বেশিরভাগ খেলোয়াড় ছন্দে থাকায় যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে। এই দলের সঙ্গে পেরে ওঠা আজহার আলির দলের জন্য কঠিনই হবে।

অতীতে দেশের মাটিতে এক বা দুই পেসার নিয়ে খেলতো বাংলাদেশ। এবার তিন পেসার নিয়ে খেলছে তারা। দেশসেরা পেসার মাশরাফির দুই সঙ্গী রুবেল হোসেন ও তাসকিন আহমেদ আছেন দারুণ ছন্দে।

দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও আরাফাত সানি গতির বৈচিত্র্যে ভুগাচ্ছেন পাকিস্তানের ব্যাটসম্যানদের। দ্বিতীয় ম্যাচে নিখুঁত ছিলেন অফস্পিনার নাসির হোসেনও।

সাকিব, নাসির, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকারের উপস্থিতিতে অনেক বোলিং বিকল্প পাচ্ছেন অধিনায়ক মাশরাফি। বোলিং বিকল্প থাকলে সাফল্য পাওয়া সহজ হয় বলে মনে করেন বাংলাদেশের সহকারী ও স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে।

“অধিনায়কের অনেকগুলো বিকল্প থাকলে দলের জন্য ভালো করা সহজ হয়। সাকিব ও নাসির ব্যাটসম্যান হিসেবে খেলে; তারা বোলিংয়েও ভালো। এটা দলের জন্যও ভালো। আশা করি, টি-টোয়েন্টিতে শক্তি বাড়াতে সাব্বিরও বল করবে। আমাদের তিন জন ব্যাটসম্যান থাকবে যারা বল করতে পারে এটা দলকে ভালো ভারসাম্যে রাখবে।”

টানা দুই ম্যাচে শতক করে বাংলাদেশের জয়ে দারুণ অবদান রাখেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা তিনটি শতক করার সুযোগ রয়েছে তার সামনে। ছন্দে থাকা মুশফিকুর রহিমের কাছ থেকে দুই ম্যাচেই ভালো সহায়তা পান তিনি।

শুরুটা ভালো হলেও নিজের ইনিংস বড় করতে পারছেন না সৌম্য। তবে বড় একটি ইনিংস খেলতে চাইবেন তিন নম্বরে ব্যাট করা মাহমুদউল্লাহ। উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার বা বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক একটি সুযোগ পেতে পারেন।

কালপাগে অবশ্য পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা উড়িয়ে দেন। র‌্যাঙ্কিং পয়েন্ট বাড়াতে জয় চাই-ই স্বাগতিকদের। তাই ‘উইনিং কম্বিনেশন’ ধরে রেখে জয়ের দিকেই বেশি মনোযোগ তাদের।

পাকিস্তান দলে একটি পরিবর্তন অনিবার্য। চোটে পড়েছেন পেসার রাহাত আলি। তার জায়গায় ফিরতে পারেন এহসান আদিলের চোটে দলে আসা উমর গুল।

টানা দুই ম্যাচ হারা পাকিস্তান একটি সুংসবাদ পেয়েছে মঙ্গলবার। বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ম্যাচে বল করার অনুমতি পেয়েছেন মোহাম্মদ হাফিজ। পঞ্চম বোলার নিয়ে ঝামেলায় থাকা অতিথিরা স্বস্তি পেতে পারে হাফিজের বোলিংয়ের অনুমতি মেলায়।

সাইদ আজমলের আন্তর্জাতিকে প্রত্যাবর্তনের শুরুটা ভালো হয়নি। তবে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে ভালো বল করেন তিনি। এই ম্যাচে মাহমুদউল্লাহকে আউট করে প্রত্যাবর্তনের পর প্রথম উইকেটও পান এই অফস্পিনার।

পাকিস্তানের পেসাররা খুব একটা ভালো বল করতে পারেননি। পুরোপুরি অনুজ্জ্বল ছিলেন দুই পেসার জুনায়েদ খান ও রাহাত আলি। দুই ম্যাচে মাত্র এক উইকেট পান সোহেল খানের চোটে দলে আসা জুনায়েদ।

১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের পর কয়েকবারই তাদের বিপক্ষে জেতার মতো জায়গা থেকে হারে বাংলাদেশ। মাশরাফি মনে করেন, এবার ছক উল্টে গেছে, জয়ের পথ খুঁজে পেয়েছেন তারা। এই ধারাবাহিকতা পুরো সিরিজে ধরে রাখতে চান তারা। তামিমরা যেমন আত্মবিশ্বাসী ক্রিকেট খেলছেন তাতে লক্ষ্য পূরণ কঠিন হওয়ার কথা নয় স্বাগতিকদের।
দোয়া করি............. তোমরা বাংলা ওয়াশ করে দেখাবে।

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×