somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্র নামক মিথ্যা প্রচারণা থেকে মুক্তি চাই।

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গনতন্ত্র নামক মিথ্যা প্রচারণা থেকে মুক্তি কবে পাবে? গনতন্ত্র মানে জনগণের তন্ত্র। ভোট ঠিক জনগণের থেকে নিয়ে তারপর তৈরি করে দলীয় তন্ত্র। গত আওয়ামীলীগ সরকার ২০০৮ সালের নির্বাচনের ইশতেহার ঘোষণা করে, ঘরে ঘরে চাকরি দিবে। দশ টাকা কেজিতে চাল খাওয়াবেন। ক্ষমতায় আসার পর দশ টাকা কেজিতে চাল আর খাওয়ালেন না। দশ টাকা কেজিতে চালের নাম লিস্ট করছেন, দলীয় লোকদের দিয়েছেন, আমি নিজে একটা নাম চেয়েও পাইনি। তারপর তেলের ভর্তুকি পূরণ করতে দিলেন তেলের দাম বৃদ্ধি করে। তখন বিশিষ্ট বুদ্ধিজীবী গত এর সমালোচনা করলে তাদের মুখ বন্ধের আহ্বান জানানো হয়েছে। এরপর দেশের সকল কিছুর দাম বৃদ্ধি দেশের মানুষের উপর এক টানাহেঁচড়া শুরু হয়েছে। সাধারণ মানুষের কত কষ্ট আছে সাধারণ মানুষ জানে। এটা হলো গনতন্ত্র নামে জনগণের উপর বাঁশ। তারপর চাকরি বাকরি জন্য গেলে দলীয় প্রভাব আছে কিনা? দলীয় পদায়ন আছে কি না? এটা কি গনতন্ত্র?? এটা দলীয় তন্ত্র।

গনতন্ত্র শুধু থাকে ভোটের বেলায়
তারপর হয়ে যায় সে! দলীয় তন্ত্র,
দলীয় প্রভাবে চলে সোনার স্বদেশ
তখন মুখস্থ ছাড়ে নিজেদের মন্ত্র।

বিগত দলীয় তন্ত্রে দশ টাকা চালে
খাবে জনগণ দিলো সে ইশতেহার,
পরে দলীয় প্রভাবে দলের সুদিন
সবকিছু খেয়ে দিছে আচার বিচার।

তেলের ভর্তুকি নিয়ে দেশের অবস্থা
বাড়িয়ে দিলেন উচ্চে জ্বালানির দাম,
হুঁ হুঁ করে বেড়ে যায় পণ্যের খরচ
খাদ্য কিনতে মানুষ ছোটে দেহ ঘাম।

মানুষ নিয়ে দেশটা করছেন খেলা
জাতিকে বোকা বানাচ্ছে গনতন্ত্র নামে,
গনতন্ত্র হয়ে যায় দলীয় সে তন্ত্র
সুবিধা কায়েম করে যতটা আকামে।

গনতন্ত্র নামে যে দলীয় তন্ত্রের
মানুষ মুক্তি চাইছে মুক্তির প্রেরণা,
দেখতে চায়না কেউ মিথ্যার আশ্বস্ত
গনতন্ত্র নামে সেই মিথ্যা প্রচারণা।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×