somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে কিছু অপ্রিয় সত্য কথা বলি

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে কিছু অপ্রিয় সত্য কথা
বলি । হয়ত তোমার কাছে
কথাগুলো কটু মনে হতে পারে ।
তাতে কি ? আমি যদি তোমাকে
এতো ভালোবাসতে পারি, তোমার
জন্যে লিখতে পারি তাহলে কি
তোমার বৃহত্তর কল্যাণের জন্যে
তোমাকে কয়েকটা কটু কথা বলার
অধিকার রাখি না বল ?
আর একটা প্রবাদই তো আছে যে,
“শাসন করা তারই সাজে সোহাগ
করে যে ।”
ক) একটু চিন্তা করে দেখতো
তোমাকে অনার্স পাস করতে হলে
ছোটবেলা থেকে অনার্স পর্যন্ত
কমপক্ষে ১৩৫ টি বই পরতে হয়
(প্রতি বিষয়ের জন্যে কমপক্ষে
একটি করে বই ধরে ; কিন্তু অনেক
সময় আমদেরকে একটা বিষয়ের
জন্যে তিনটা থেকে চারটা পর্যন্ত
বই পরতে হয়) । কিন্তু দুর্ভাগ্যের
বিষয় হচ্ছে এই কমপক্ষে ১৩৫ তার
মধ্যেও তোমার জীবনের জন্যে
সবচেয়ে অত্যাবশ্যকীয় একটা বই
(আল কোরআন) থাকে না ।
তোমার এই পৃথিবীতে একটা
চাকরীর জন্যে শত শত আজেবাজে
বই পড়ার সময় হয় কিন্তু আল
কোরআন পড়ার সময় হয় না । তার
পরেও তুমি নিজেকে মুসলমান বলে
পরিচয় দাও !! আল্লাহর কাছে
মুক্তির আশা করো !! আমার মনে
হয় আমাদের নিজেদের একটু
লজ্জিত হওয়া উচিত ।

খ) একবার চিন্তা করতো সাময়িক
কিছু বিনোদনের জন্যে তুমি
হাজার হাজার টাকা খরচ করে
হুমায়ূন আহমেদের বই, জাফর
ইকবালের বই, বিভিন্ন মুভি ডিস্ক
এবং আরও কত কি কিনতে পারো
কিন্তু মাত্র হাজার বারোশ টাকা
খরচ করে ইসলাম বুঝার জন্যে
একটা কোরআনের তাফসীর বা
কয়েকটা ইসলামিক বই কিনতে
পারো না । তা পারবে কেন ?
তুমি তো আধুনিক ছেলে বা
মেয়ে !! তোমার কি কোরআনের
তাফসীর আর ইসলামিক বই পড়ার
সময় আছে ? তোমার সময় আছে
একরাতে দুই তিনটা মুভি দেখে
শেষ করার !!
তোমার সময় আছে টিএসসিতে বন্ধু
বান্ধবীদের সাথে জমিয়ে আড্ডা
দেয়ার !! তোমার সময় আছে
গার্লফ্রেন্ড নিয়ে পার্কে বসে
নিভৃতে আড্ডা দিয়ে ঘণ্টার পর
ঘণ্টা সময় নষ্ট করার !! তোমার
সময় আছে গার্লফ্রেন্ডের সাথে
সারারাত জেগে ফোনালাপ
করার !! তোমার কি ইসলাম
নিয়ে, কোরআন-হাদিস নিয়ে
আলোচনা করার সময় আছে ? তা
থাকবে কেন ? তোমার সময়গুলো
হচ্ছে একথা টাইগার, ডার্টি
পিকচার আর বলিউডের কোন
মুভিটা কত হিট হয়েছে তা নিয়ে
বন্ধুদের সাথে আলোচনায় হারিয়ে
যাওয়ার ।
কোন মুভি প্রথম দিনেই কত
মিলিয়ন ডলার আয় করছে তা
একেবারে তোমার নখদর্পণে ।
স্প্যানিশ লীগে, ইংলিশ
প্রিমিয়ার লীগে কে কয়টা গোল
করছে সব তোমার মুখস্ত । আগামী
বছর কে ব্যালন ডি জিতবে তাও
বলে দিতে পারবে । পৃথিবীর সব
বিষয়ের জ্ঞান তুমি রাখো । তুমি
সবই বলে দিতে পারবে । বলতে
পারবেনা শুধু পবিত্র কোরআনে
কয়টা সূরা আছে, সিহাহ সিত্তাহ
মানে কি । সত্যি তোমার জন্যে
আমার করুনা হয়, তোমার জন্যে
আমার লজ্জা হয়, তোমার জন্যে
আমি বিব্রত !! !তারপরেও
তোমাকে আমি অনেক অনেক
ভালোবাসি, অনেক অনেক পছন্দ
করি আর তাই তোমাকে এই
কথাগুলো বললাম যেন তোমার
চেতনা ফিরে আসে, যেন তোমার
ভিতরে ঘুমিয়ে থাকা সত্যিকারের
মানুষটা জেগে ওঠে ।

গ) হুমায়ূন আহমেদের মৃত্যুতে,
সস্তা প্রেমের সিনেমা দেখে,
সস্তা প্রেমের উপন্যাস পড়ে
তোমার চোখে জল এসে যায়
কিন্তু নিজের শত শত ভুল আর
পাপের জন্যে আল্লাহর সামনে
দাড়িয়ে এক ফোঁটা চোখের জল
ফেলার সময় তোমার হয় না। আর
দাঁড়ালেও সে সময় চোখের সমস্ত
জল যেন কর্পূরের মত বাষ্প হয়ে
উড়ে যায় !! এভাবে আর কতদিন
বল ? এখনি কি তোমার চেতনা
হবে না নাকি আল কোরআনের ওই
আয়াতের মত হবে তোমার অবস্থাঃ

“দুনিয়ায় বেশী বেশী এবং একে
অপরের থেকে বেশী পাওয়ার মোহ
তোমাদেরকে গাফলতির মধ্যে
ফেলে দিয়েছে । এমনকি তোমরা
(এই চিন্তায় আচ্ছন্ন হয়ে) কবর
পর্যন্ত পৌঁছে যাও ।” - সুরা আত
তাকাসুরঃ ১-২ ।

বল, আর কবে তোমার রবের দিকে
প্রত্যাবর্তন করবে ? শেষ বয়সে ?
কিন্তু তুমি যে আর এক মুহূর্ত পরে
এই পৃথিবীতে বেঁচে থাকবে এই
নিশ্চায়তা তোমাকে কে
দিল ?......
(tanvir ahmad)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×