somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলের জানা-অজানা

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগলের জানা-অজানা>>>
হঠাৎ কোনো জিজ্ঞাসা কিংবা দরকারি যে কোনো তথ্যের জন্য সবার আগে আমাদের মাথায় আসে যে সার্চ ইঞ্জিনটির নাম সেটি হলো গুগল বহুবার ব্যবহার করা এই সার্চ ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু চমকপ্রদ তথ্য, এগুলো নেওয়া হয়েছে ম্যাশেবল ডট কম, দ্য টেলিগ্রাফ, ফ্যাক্টস স্লাইড ও উইকিপিডিয়া থেকে।
১। বিশেষ বিশেষ দিবস উপলক্ষে গুগল তাদের লোগো পাল্টে ফেলে। আর এই পাল্টে ফেলা বিশেষ লোগোর নাম ‘ডুডল’। এখন পর্যন্ত গুগল ১৯০০-এর বেশি ডুডল প্রকাশ করেছে।
২। গুগল (Google) এই নামের ইতিহাসটাও কিন্তু বেশ মজার। ল্যারি পেজ ও সের্গেই ব্রাইন অনেক ভেবে নাম ঠিক করলেন Googol, যে শব্দটি আসলে প্রমাণ সাইজ একটি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে (১ Googol= ১০১০)।
৩। ক্যালিফোর্নিয়া গ্যাজলিং নামের এক প্রতিষ্ঠান থেকে গুগল প্রতিবছর ছাগল ভাড়া করে থাকে! ছাগল শুনে হয়তো ভ্রু কুঁচকে ফেলছেন, আসলে এর পেছনে রয়েছে এক চমকপ্রদ কারণ। এই ছাগলগুলোর কাজ গুগল হেডকোয়ার্টারের পাশে জমে যাওয়া আগাছা আর ঘাস সাবাড় করা। ঘাস কাটার কাজে গুগল পরিবেশসচেতনই বটে!
৪। ১৯৯৮ সালে গুগল যখন যাত্রা শুরু করে, তখন তার সার্ভার ছিল মাত্র ৪০ গিগাবাইটের। ল্যারি পেজ তাঁর লেগো দিয়ে এই সার্ভার ডিজাইন করেন। ২০১৫ সালে এসে গুগলের সার্ভারের আকার এখন ১০০ মিলিয়ন গিগাবাইট।
৫। বর্তমানে ৪০০ বিলিয়নেরও বেশি মূল্যের গুগল কিন্তু ১৯৯৯ সালেই বেঁচে দিতে চেয়েছিলেন দুই প্রতিষ্ঠাতা।
৬। গুগল ইনকরপোরেটের বিশালতা বোঝানো যায় একটি পরিসংখ্যান দিয়ে। ২০১০ সালের পর গুগল গড়ে প্রতি সপ্তাহে একটি করে কোম্পানি বা প্রতিষ্ঠান কিনে নিচ্ছে!
৭। কিছুদিন হলো বাংলাদেশে চালু হয়েছে ‘গুগল স্ট্রিটভিউ’। ‘গুগল স্ট্রিটভিউ’-এর জন্য স্ট্রিটভিউ কার পৃথিবীজুড়ে পাড়ি দিয়েছে ২৮ মিলিয়ন মাইল পথ।
৮। গুগলের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বেশ উচ্চাকাঙ্ক্ষীই বলতে হয়। ২০২০ সালের মধ্যে সারা পৃথিবীর প্রায় ১২৭ মিলিয়ন বই স্ক্যান করে নিজস্ব ডেটাবেইসে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে গুগল।
৯। গুগল হোমপেজ দেখা যায় প্রায় নব্বইটি ভাষায়। এর ভেতরে কিছু অদ্ভুত ভাষাও আছে। যেমন জনপ্রিয় মুভি সিরিজ স্ট্রারট্রেক-এ ব্যবহৃত ‘ক্লিংওন’ ভাষা কিংবা দ্য মাপেট সিনেমায় ব্যবহৃত ‘বর্ক বর্ক বর্ক’ ভাষা।
১০। প্রতি সেকেন্ডে গুগলে প্রায় ৪০ হাজার সার্চ করা হচ্ছে। গুগলের প্রতিটি সার্চের জন্য যে পরিমাণ কম্পিউটিং দরকার হয়, তা অ্যাপোলো ১১-কে চাঁদে পাঠানোর কাজে ব্যবহৃত কম্পিউটিংয়ের চেয়েও বেশি!

এরকম আরো মজার তথ্য জানতে ক্লিক করুন >>>
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×