somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি সত্যিই ধনী হতে চান? নিয়ে নিন দশটি পদক্ষেপ আপনার জীবন বদলে যাবে ।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি সত্যিই ধনী হতে চান?

আপনি কি সত্যিই ধনী হতে চান? নিয়ে নিন দশটি পদক্ষেপ আপনার জীবন বদলে যাবে জন্মসূত্রে সবাই বিত্তশালী হন না। চরম দরিদ্র অবস্থা থেকে শীর্ষ বিত্তশালী হয়েছেন এমন মানুষ পাবেন অজস্র। প্রশ্ন একটাই, কিভাবে? কেবলই কি ভাগ্য? নাকি আরো অন্যকিছু? ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইট ক্যারিয়ার অ্যাডিক্ট বলছে, আপনার প্রতিদিনের ছোটখাটো কর্মকাণ্ডই নির্ধারণ করে দেবে আপনার মানিব্যাগের স্বাস্থ্য কেমন থাকবে! এমনই দশটি অভ্যাস বা কাজকর্ম জেনে নিন এক নজরে-
১. প্রতিদিনের লক্ষ্য স্থির করুন
দীর্ঘমেয়াদি পরিকল্পনাই সব নয়। প্রতিদিনের লক্ষ্য ঠিক করে ফেলুন। সারাদিনে কী করবেন তা তালিকা করুন প্রতিদিন। দিনশেষে মিলিয়ে নিন যে পরিকল্পনা বাস্তবায়ন হলো কি না। সে অনুযায়ী পরের দিনের কর্মপন্থা ঠিক করুন।
২. মনোযোগী শ্রোতা হোন
এটা খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস। অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন যে আপনার কাছে অন্যদের চাহিদা কী। যেমন ধরুন, আপনি যদি ব্যবসা শুরু করতে চান তো সে ক্ষেত্রে আপনি যত কম কথা বলবেন এবং মনোযোগ দিয়ে কথা শুনবেন-ততই লাভ!
৩. স্বাস্থ্যের খেয়াল রাখুন
নিয়মিত ব্যায়াম, প্রয়োজনীয় ও পরিমিত খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীর ভালো থাকবে। এতে আপনি দরকারী কাজ আরো দ্রুত এবং সহজে সম্পন্ন করতে পারবেন।
৪. সবার সাথে যোগাযোগ
যোগাযোগ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখুন। সঠিক সময়ে সঠিক মানুষ বা কাজের সাথে সম্পর্ক স্থাপন করতে পারলে অর্থবিত্ত একসময় আপনার পেছনেই দৌড়াবে। অনেকের মাঝেও যেন আপনাকে আলাদা করে চেনা যায়, সে অবস্থানটা সৃষ্টি করাটা আপনার জন্য জরুরি।
৫. টেলিভিশন কম দেখুন
সফল ব্যক্তিদের অনেকেই টেলিভিশন দেখায় বিশেষ সময় ব্যয় করেন না। অনেকে তো টেলিভিশনের ধারেকাছেও থাকেন না। কেন? কারণ টেলিভিশন দেখে সময় ব্যয় না করে বরং অন্য কোনো কিছু করলে সেটা তো কাজে দেবে!
৬. পড়ুন প্রতিদিন
প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ হয়ে গেছে বলে কি আর পড়া যায় না? প্রতিদিন পড়ার অভ্যাস রাখুন। এটা যেকোনো কিছু হতে পারে। আপনার পছন্দের কোনো গল্পের বই, ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় বিষয়াশয়, গণিত কিংবা উপন্যাস, চারপাশের খবর, যেকোনো কিছু। দিনে অন্তত ৩০ মিনিট নিয়মিত পড়ার অভ্যাস বজায় রাখুন।
৭. দক্ষতার উন্নয়ন
নিজের যা গুণাগুণ বা পারদর্শিতা আছে, সেগুলোতে আরো পটু হয়ে উঠুন। আপনার কর্মদক্ষতা যত শাণিত হবে, আপনার ক্যারিয়ারের পথও হবে তত মসৃণ। তখন দেখবেন টাকা-পয়সা যেন নিজেই আপনার দিকে হেঁটে আসছে! আপনি যেসব কাজে দক্ষ, তাতে দক্ষতা এমন পর্যায়ে নিয়ে যান যাতে ওই নির্দিষ্ট ক্ষেত্রে কেউই আপনাকে টপকাতে না পারে।
৮. ইতিবাচক চিন্তা করুন
ইতিবাচক চিন্তা কেবল একটি অভ্যাস নয়, জীবনে সঠিক পথচলার নির্দেশনা। স্বকেন্দ্রিক এবং নেতিবাচক চিন্তাগুলোকে মাথা থেকে ঝেঁটিয়ে সাফ করুন, দেখবেন সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে সহজে। আশাবাদী হোন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যাচাই করুন সবকিছু। দেখবেন নতুন সব সুযোগ আসছে আপনার জন্য।
৯. মিতব্যয়ী হোন
গবেষণা দেখিয়েছে যে পরিমিত খরচের মাধ্যমে মানুষ বিত্তশালী হতে পারে সহজেই। আপনি যদি প্রতিদিনের খরচ থেকে একটি অংশ সঞ্চয় করতে পারেন এবং অপ্রয়োজনীয় খরচ না করেন, অবশ্যই আপনি বিত্তশালী হয়ে উঠতে পারবেন কম সময়ে।
১০. সমমনাদের সাথে চলুন
যারা চিন্তাভাবনায় আপনার কাছাকাছি, তাদের সাথে চললে আপনার সঞ্চয় কিংবা কার্যক্রমে কোনো বিপত্তি ঘটবে না। কেবল তাই না, ধনী হয়ে উঠবার পথে যেসব লক্ষ্য আপনার পূরণ করা দরকার-সেগুলো আপনি অর্জন করতে পারবেন সহজেই।
সৌজন্যে : এনটিভিবিডি.কম – বাংলাদেশের একমাত্র ইনফোটেইনমেন্ট পোর্টাল
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×