somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানিতে সিদ্ধ আইফোন ৬ ও গ্যালাক্সি এস৬

২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানিতে সিদ্ধ আইফোন ৬ ও গ্যালাক্সি এস৬

ফুটন্ত পানির একটি পাত্রে একই সময়ে দুটি ব্র্যান্ড নিউ আইফোন ৬ আর গ্যালাক্সি এস৬ ফেলে দেন এক ‘গবেষক’।এর আগে হ্যান্ডসেট দুটিতে চালু করে দেন স্টপওয়াচ। কোনটা কতক্ষণ টিকল, তা দেখতে হবে তো! বলে রাখা ভালো, এ দুটো ফোনের একটিও ফিচারগত দিক থেকে পানি-নিরোধক নয়।

তো যেটা হলো, পানিতে ‘সিদ্ধ’ করতে দেওয়ার ১০ সেকেন্ডের মাথায় আইফোনের স্ক্রিন একদম সাদা হয়ে গেল, এস৬ অবশ্য তখনো বেঁচে রয়েছে। টেকর‍্যাক্সের পরীক্ষকের বিস্ময়, ‘আরে, আইফোন ৬ মোটে ১০ সেকেন্ড টিকল?

৩০ সেকেন্ডের মাথায় তাপমাত্রা একটু কমিয়ে দিতে বাধ্য হন পরীক্ষক, যাতে পানি ফুটতে ফুটতে গড়িয়ে না পড়ে। তখনো টিকে ছিল গ্যালাক্সি এস৬। এরপর, ৫৭ সেকেন্ড পর্যন্ত দেখা গেল এস৬-এর স্টপওয়াচ। এরপর সেটিও আর পারল না, ঘুটঘুটে কালো হয়ে গেল এর স্ক্রিন। সাথে সাথে এর স্ক্রিনে এলো একটি সতর্কীকরণ মেসেজ, ‘ফোনটি অতিরিক্ত গরম হয়ে গেছে’।

সময়োপযোগী বার্তা বটে! সে হিসেবে আপনার মনে হতে পারে, লড়াইয়ে জিতল গ্যালাক্সি এস৬। ধীরে, আরেকটু অপেক্ষা করুন!

গরম পানিতে ‘সিদ্ধ’ তো হলো, এবারে কি একটু ‘কোল্ড শাওয়ার’ না হলে চলে! দুটো ফোনকেই এবার ঠান্ডা পানিতে চুবিয়ে নেওয়া হলো আচ্ছা করে। ঠান্ডা হয়েই কি না কে জানে, আইফোনের স্ক্রিনে ভেসে উঠল ‘আধখাওয়া আপেল’-এর ছবি। আইফোনে অ্যাপলের লোগো কিছুক্ষণ দেখা গেলেও এস৬ ততক্ষণে শেষ নিশ্বাস ত্যাগ করেছে।

এরপর গ্যালাক্সি এস৬ চালু করার একটা চেষ্টা করা হলেও আর কোনো সাড়াশব্দ মেলেনি। সুতরাং, জয়মাল্য আইফোনেরই জুটল বলে সিদ্ধান্ত নিলেন পরীক্ষক। তবে, একটু পর আইফোন ৬-এরও প্রাণবাতি নিভে গেল- সাথে এই পরীক্ষারও সমাপ্তি ভিডিও সহ আরও জানতে ক্লিক করুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×