
এ সপ্তাহে অ্যাপল তাদের নতুন ম্যাকবুক ছাড়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছে। ১৫ ইঞ্চি এই ম্যাকবুকে যোগ হয়েছে নতুন প্রযুক্তি ফোর্স টাচ ট্র্যাকপ্যাড, যা কি না সর্বপ্রথম দেখা গিয়েছিল অ্যাপল ওয়াচে। এ ছাড়া বাজারে আরো এসেছে ফাইভ কে রেটিনা ডিসপ্লে নিয়ে অ্যাপলের নতুন ২৭ ইঞ্চি আইম্যাক ডেস্কটপ।
অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিলিপ শিলার বলেন, ‘রেটিনা ডিসপ্লে-সমৃদ্ধ ১৫ ইঞ্চি এই ম্যাকবুক প্রো-এর সঙ্গে ফোর্স টাচ ট্র্যাকপ্যাড, দ্রুতগতিসম্পন্ন ফ্ল্যাশ স্টোরেজ আর ব্যাটারির দীর্ঘায়ু সংযুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত।’ ১৫ ইঞ্চি ম্যাকবুকের এই আপডেটেড ভার্সনে রয়েছে রেটিনা ডিসপ্লে। ৩ দশমিক ৪ গিগাহার্টজ টার্বো বুস্ট স্পিডের সঙ্গে এতে রয়েছে ২ দশমিক ২ গিগাহার্টজের কোয়াড-কোর ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। আরো আছে ১৬ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ এবং ইন্টেল আইরিস প্রো গ্রাফিকস। তবে একটু বেশি টাকা খরচ করলে পাওয়া যাবে এই ম্যাকবুকের আরেকটি ভার্সন। তাতে রয়েছে ২ দশমিক ৫ গিগাহার্টজ কোয়াড-কোর ইন্টেল কোর আই সেভেন প্রসেসর, সঙ্গে টার্বো বুস্ট স্পিড ৩ দশমিক ৭ গিগাহার্টজ পর্যন্ত। আছে ১৬ গিগাবাইট র্যামের সঙ্গে ৫১২ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ আর এএমডি র্যাডেওন আর নাইন এম৩৭০এক্স গ্রাফিকস। এ ছাড়া আরো টাকা খরচ করে পাওয়া যাবে দ্রুত গতিসম্পন্ন কোর-আই সেভেন কোয়াড কোর প্রসেসর আর ১ টেরাবাইটের ফ্ল্যাশ স্টোরেজ।
আরো জানতে এনটিভিডটকম-এ ক্লিক করুন
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



