somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়েল পলিটিক্স ও দেশপ্রেম

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনকার রাজনীতির মূল বিষয়ই হচ্ছে প্রেক্ষাপট চেঞ্জ করতে পারার যোগ্যতা বা দক্ষতা, সোজা কথায় মোড় ঘুড়িয়ে দেয়া। যেমন, গণজাগরণকে যদি নাস্তিকে, হেফাজতকে যদি জামাতে, কোন আন্দোলনকে যদি ধর্মে বা অন্য যে কোন বিষয়কে যদি একটু হুজুগে অন্যদিকে টার্ন করা যায়, তাহলেই কেল্লা ফতে। তখন আমরা ভিক্ষা রেখে কুত্তা সামলাতেই ব্যাস্ত হয়ে পড়ি। এই না হলে হুজুগে বাঙালী। মোদ্দাকথা এই টার্ন করার ক্ষমতা-ই আসল পলিটিক্স। যে দল এ বিষয়ে যত পারদর্শী, সে তত বেশি ফিল্ড গরম রেখে পাবলিক সেন্টিমেন্টকে কাজে লাগাতে পারে।
আমাদের দেশটা সত্যিই অভাগা একটি দেশ, যেখানে সত্যিকার দেশপ্রেমিকের বড়ই অভাব। যাদের হাতেই দেশ রক্ষার বা দেশের স্বার্থ রক্ষার ভার পড়ে, তারাই গদির বিনিময়ে দেশকে ফুটবলের মত এক আঙুলে নিয়ে ঘুড়িয়ে কিক মেরে নিজের জালে ফেলতে ব্যতিব্যস্ত থাকে আর অন্যরাও কিক মারতে দ্বিধা করেনা, তা ল্যাং মেরে ফেলে হলেও। মোটকথা বল আমার পায়ে চাই-ই, ফিল্ডটা ক্ষত-বিক্ষত বা রক্তে রঞ্জিত হলেও আমার আপত্তি নেই; হোক না তাতে জন জীবন বিপন্ন, ভাঙ্গুক না দেশের কাঠামো।
আমরা জানিনা আমাদের দেশের বীরত্বের ইতিহাস, রাজনীতির ইতিহাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, শেখ মজিবুর রহমান প্রমুখ রাজনীতিবিদদের দেশের জন্য ত্যাগের ইতিহাস। তারা দেশের জন্য যেকোন কিছুকে বিসর্জন দিতে পারত, কোন কিছুর জন্য দেশকে বিসর্জন নয়। আর এখন আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য, গদির জন্য দেশকে, দেশের মানুষের শান্তিকে বিসর্জন দিতে এতটুকু কুন্ঠা বোধ করবেনা। সত্যিই দেশ হিসেবে বাংলাদেশ আর দেশকে ভালবেসে আমরা অভাগা ।
আমার এক বন্ধু প্রচন্ড ক্ষোভে মাঝে মাঝে বলত, ”পৃথিবীতে এত্ত দেশ থাকতে আল্লায় ক্যান আমারে এই দেশে ফালাইল!” আমি তা বলতে চাই না, আমি প্রচন্ড রকমের আশাবাদি টাইপের লোক অন্তত আমার দেশের ক্ষেত্রে। বাংলাদেশের ১ বলে ৩০ রান লাগবে জেনেও জিতবে আশায় অপলক চেয়ে থাকি, হারলেও আমার দেশকে নিয়ে স্বপ্ন দেখা থামে না। কারণ, নিমেষ কালো আঁধরে তখন ঝিঁ ঝিঁ পোকার কন্ঠে বার বার কানে বাঁজে, ”রাত্রি যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। প্রভাত আসবেই, প্রভাত আসতেই হবে......”
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×