আমি একজন নাদান ব্যক্তি, আমার কাছে আমার এই ছো্ট্ট একটা স্বাধীন জীবন ছাড়া আর কিছুই নাই। আমার কাছে হয়তবা অনেক ধন-সম্পদ নাই, কিন্তু স্বাধীন একটা জীবন আছে, স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা আছে, আর আমার আছেএকটা স্বাধীন আকাশ , যেখানে আমার রয়েছে অবাধ বিচরণ। কিন্তু আমার এই স্বাধীনতা মানতে পারছেনা কতিপয় হিংস্যুক মানুষ। তারা বিভিন্ন্য সময় আকার ইঙ্গিতে অনেক কিছু বলার চেষ্ঠা করত, কিন্তু আমার প্রবল প্রতিবাদের মুখে পিছু হটেছে কাপুরুষের ন্যায়। আমার স্বাধীনতা চেতনার কাছে পরাজিত হয়েছে তারা বারবার, তার পরও তারা থেমে নাই চক্রান্তের জাল বুনেই চলেছে............
গোপন সুত্রে খবর পেলাম এই চক্রান্তের সাথে একত্বা ঘোষণা করেছে আমার প্রাণ প্রিয় আব্বু- আম্মু। হায় খোদা......!!!
[ বি:দ্র: বাসায় ঘটক মামার যাওয়া-আসা ইদানিং কালে নাকি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





