![]()
১৪তম আশিয়ান বয়সভিত্তিক দাবা চ্যাম্পিয়নশিপে স্ট্যান্ডার্ড দাবার অনুর্ধ্ব-১০ বিভাগে সোনা জিতেছে বাংলাদেশের ক্ষুদে দাবাড়ু ফাহাদ রহমান।
গত ৫ জুন শুরু হওয়া থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৯ খেলায় ৭ দশমিক ৫ পয়েন্ট অর্জন করে ফাহাদ।
টুর্ণামেন্টে অংশ নেয়া ৪৩ দাবাড়ুর মধ্যে ফাহাদের রেটিং পয়েন্ট সর্বোচ্চ (২০৩৪)। আগামী ১৪ জুন প্রতিযোগিতার পর্দা নামছে।
স্ট্যান্ডার্ড, র্যাপিড ও র্ব্লিটজ এই তিন বিভাগে অংশ নেয় ফাহাদ। অবশ্য র্যাপিড দাবায় ব্রোঞ্জ পায় সে।
এর আগে গত ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবায় সোনা জিতেছিল বাংলাদেশের প্রতিভাবান এই দাবাড়ু।
উল্লেখ্য, দাবাড়ু ফাহাদ রহমানের স্পন্সর হিসেবে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




