somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

md yousuf rana
আমি একজন গুনাহগার,আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ্ ,একজন মুসলমান হিসেবে নিজেকে ধন্যমনে করি ।সর্বকালের সর্বশ্রেষ্ঠমানব,সকল নবীদের শ্রেষ্ঠ নবী হযরতমুহাম্মাদ সাঃ এর উম্মতহতে পেরে নিজেকে গর্বিত মনে করি।দ্বীনের পথে চলতে চেষ্টা করি।

যিনা করার আগে এই হাদিসটা একবার পড়ুন

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার আল্লাহর রাসূল (সাঃ) -এর কাছে এক যুবক এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে যিনার অনুমতি দিন। তখন উপস্থিত লোকেরা তাকে ধমকাতে শুরু করল এবং বলল, তুমি এ কী বলছ, চুপ কর। তখন রসূলুল্লাহ (সাঃ) বললেন, বৎস কাছে এস। সে রাসূল (সাঃ) এর কাছে এসে বসল। নবী (সাঃ) তাকে বললেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ যিনা করুক? সে বলল, আল্লাহর রাসূল! আপনার প্রতি আমার জান কুরবান হোক, কখনোই আমি তা চাই না। তখন রসূলুল্লাহ (সাঃ) বললেন, কেউই তার মায়ের জন্য তা পছন্দ করে না।

নবী (সাঃ) আবার বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ যিনা করুক? সে বলল, আপনার প্রতি আমার জান কুরবান হোক, আল্লাহর রসূল, কখনোই না। তখন রসূলুল্লাহ (সাঃ) বললেন, কেউই তার মেয়ের জন্য তা পছন্দ করে না।

নবী (সাঃ) তাকে বললেন, তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ যিনা করুক? সে বলল, আপনার প্রতি আমার জান কুরবান হোক, আমি কখনোই তা বরদাশত করব না। তখন রসূলুল্লাহ (সাঃ) বললেন, কেউই তার বোনের জন্য তা পছন্দ করে না।

নবী (সাঃ) তাকে বললেন, তুমি কি চাও, তোমার ফুফুর সাথে কেউ যিনা করুক? সে বলল, কিছুতেই আমি তা মেনে নিব না। তখন রসূলুল্লাহ সা. বললেন, কেউই তার ফূফুর জন্য তা পছন্দ করে না। নবী (সাঃ) তাকে বললেন, তুমি কি চাও, তোমার খালার সাথে কেউ যিনা করুক? সে বলল, আপনার প্রতি আমার জান কুরবান হোক, কখনোই না। তখন রসূলুল্লাহ (সাঃ) বললেন, কেউই তার খালার জন্য তা পছন্দ করে না।

তারপর রসূলুল্লাহ (সাঃ) তার পিঠে হাত রেখে বললেন, হে আল্লাহ! তুমি তাকে মাফ করে দাও। তার অন্তর পবিত্র রাখ। তার লজ্জাস্থানের হেফাজত কর।

সাহাবী বলেন, এরপর থেকে ঐ যুবক কোন দিন অন্যায়ের দিকে পা বাড়ায়নি।

[মুসনাদে আহমাদ : ৫/২৫৬; আলমুজামুল কাবীর, তবারানী, মাজমাউয যাওয়াইদ : ১/১২৯]
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×