কতদিন মনে নেই
সাঁতার কেটেছি ফয়’স লেকের কাকচক্ষু জলে
অতীত দিনের বেদনার মতো আছে সেই জল,
হৃদ অলিন্দের গহ্বরে,
যৌবনের মতো হরিয়ে ফেলেছি ফয়’স লেক,
আমাদের ডুব সাঁতারের খেলা
এখন সমস্ত জলের শব্দ বিউগল সুরে বাজে,
কতদিন অচেনা লতার ফুল উঠেনি খোঁপায়,
পড়া হয়নি প্রজাপতি টিপ !
এখন, চার পাশে শুধুই অন্ধকার !
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




