somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

মন্মথ মাসঊদ্
quote icon
...তাদের জন্য একটু বলছি যারা আমার নামটা নিয়ে একটু চিন্তিত। আসলে নামটার মত মানুষটাও অদ্ভুত কিনা তাই যত সমস্যা! যাই হোক না ক্যান? অনেকেই নামের ব্যাখ্যাটা জানতে চান তাই একটু বলতে হচ্ছে।

...মন্মথ (মনমথ)- [উচ্চারণ মনমথো] এটি একটি মধ্যযুগীয় বাংলা শব্দ। শব্দটি বিশেষ্য। এর অর্থ হিন্দু দেবতা কামদেব; কন্দর্প; প্রেমের দেবতা। নামটি দেওয়ার তেমন যৌক্তিক কোনো কারণ নেই। 'অদ্ভুত আমি(আমার)'-এর ভালো লাগে তাই দেওয়া।

...এবার একটু আমার সম্পর্কে বলি।
আমি? আমি আমিই। আমার এমন কোন পরিচিতি নেই যেটাতে আপনাকে আমার সত্তার সাথে পরিচিত করিয়ে দিতে পারি। আমি শুধু জানি আমি তাই যা আমি। আমি যা ও না, তাও আমি। আমি ততটুকুন ই যতটুকুন আমি। আমি যতটুকুন ও না, ততটুকুন ও আমি। আমি যেমন তেমনই, আমি তেমন ও না যেমন আমি। আমি আমার মতনই। আমি কারো মত নই, কেউ আমার মত নয়। আমি হয়তো আর সবার মত হতে পারি কিন্তু আর সবাই আমার মতন কোন দিনও হতে পারবে না। কারণ আমি এরকমই। ঈশ্বরও হয়তো দ্বিধায় পড়ে যাবে আমাকে পুরো মূল্যায়ণ করতে, আর মানুষ তো ঈশ্বরের কাছে ছাই-ই। ...জানি না তেমন কিছু বুঝেছেন কিনা! না বুঝলে ধন্যবাদ আর বুঝলে সাধুবাদ জানাই।

...ওহ্...হ্যাঁ...আমি ব্যতিক্রমী কিছু, এতটাই ব্যতিক্রমী যে ব্যতিক্রমীতাও ব্যতিক্রমীতার পার্থক্য খুঁজে পায় না আমার কাছে। কেউ যদি বলে '৩(তিন)' আর '২(দুই)' এ মিলে '৫(পাঁচ)' হয়, আমি সেখানে বলি '৪(চার)' আর '১(এক)' এ মিলে '৫(পাঁচ)' হয়।

...মাঝে মাঝে মনে হয়, জগতে স্বার্থপরতা(selfishness) বলতে যদি কিছু থেকে থাকে তবে সেটা আমার মাঝেই সীমাবদ্ধ, আমার জন্যই উদ্ভূত, এর যদি কোন সংঙা থেকে থাকে তবে সেটাই আমি; যদিও বা কেউ আমাকে কোনোদিন স্বার্থপর(selfish) হতে দেখেনি।

...হাসি-খুশি-ভালোবাসায় জগতের কেই বা না থাকতে চায়? কিন্তু চাইলেই কি আর থাকা হয়? আর যদিই বা যেতো তো আমি সবসময়ই চাইতাম আমার হাসি-খুশি-ভালোবাসায় যেনো সে বা অন্য কেউ বা আপনি সবসময়ই সজীব থাকেন যাতে।

...কবি তো বলেই গেছে, "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে...." আমারও আক্ষেপ এটাই। তবে ব্যতিক্রমী আমি চাই যেন, "আমার মৃত্যুর পর পৃথিবীর সবকিছু চিরদিনের জন্য থেমে যায়।" আমি নিজে উপভোগ করতে পারবোনা বলে অন্য কেউ উপভোগ করতে দেওয়ার ইচ্ছে নেই; কি পরিমাণ স্বার্থপর হতে পারি আমি তাহলে ভাবুন...?!!?

...আমি অগোছালোভাবে গোছালো খানিকটা, হিংসুটে মিশুক, সত্যিই মিথ্যেবাদী, অসচেনতায় সচেতন, রং এ সাজা ঢং এর পাবলিক, অমনোযোগীভাবে কৌতূহলী ইত্যাদি ইত্যাদি.....আরও কত কি!

...আপাতত এই আমি। আমাকে নিয়ে বেশি ভাবার বা গবেষণার দরকার নেই। কারণ যদি একবার আমার ভাবনার চোরা বালিতে পড়েন, তাহলেই হয়েছে। কি এখনও বুঝেন নি? ঈশ্বরকে যেখানে আমি দ্বিধাগ্রস্ত রাখতে পারি সেখানে আপনি মাটির মানুষ তো কিছুই না।

...পৃথিবী, পরিবেশ, সমাজ, প্রকৃতি এমনকি মানুষও পরিবর্তনশীল কিনা তাই আমার অ্যাবাউটটাও পরিবর্তিত হতে পারে যেকোন সেকেন্ডে...


⊙..Last Updated: 26th October, 2013..⊙
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

"নোনতা চিন্তা"

লিখেছেন মন্মথ মাসঊদ্, ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

খুচরো অনুভূতিগুলো কোটায় পুরে রাখো,
হাবিজাবি বিদ্বেষগুলো গলা টিপে মেরে ফেলো।
চোখেরজল চোখ দিয়েই ঢুকরে গিলে ফেলো,
অযুহাত মানবো না তাই পিঠ পেতে রাখো।

আর যদি না করো তাহলে;
আমাকে মূর্তি ভেবে নিয়মিত পূজা করো,
আমি তোমার মনের রাজ্যের স্বৈরাচারী শাসক।
তোমার মঙলের জন্যই বলছি,
নাহলে অভিশাপগ্রস্ত হতে হবে।


..২৮ পৌষ, ১৪২১.. বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     ০ like!

নারী বনাম আমাদের ভ্রান্ত ধারণা

লিখেছেন মন্মথ মাসঊদ্, ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

কিছু সময়ের জন্য চিন্তা করি, নারীরা "ফুল" এর মতো।

ফুল য্যামোন সৌন্দর্যের প্রতীক, উপভোগ্যের জিনিস, উপহারে ব্যবহারের জিনিস, সুগন্ধের ব্রান্ড আম্বাস্সেডর, ভালোবাসার সাইন ল্যাংগুয়েজ, শোকের চিহ্ন.....

ত্যামোনি, নারীদেরও উপরোক্ত উপমাগুলোর সাথে তুলনা করা যায়।

কিন্তু এই ভ্রান্ত ধারণাটি যদি সমর্থন করি তাহলে আমিই কাপুরুষ হবো। আমার মাধ্যমেই কিছু পুরুষের হীণমন্যতার পরিচয় প্রকাশ পাবে।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     ০ like!

জীবাণুযুক্ত রচনা

লিখেছেন মন্মথ মাসঊদ্, ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০

কিছু চোখের কিছু ঘুম য্যামোন জারজ,
ত্যামোনই কিছু লোকের মিছে প্রেম ফরজ।
আরজ করি, তাই বলে কি তুমি আমার স্বামী!!??
মাঝে মাঝে তোমার চেয়ে হাড়ের ব্যাথা দামী।


আমি কি বধির?? ভাঙা মন্দির!! তবুও গা ঘ্যাষাবো??
মানবতার সাপ-লুডু খ্যালা দেখিয়ে ডজনখানেক লোক হাসাবো!!??


অবশের আবেশে বুদ্ধিজীবীর মাথাগুলো কি কাজের জন্য হায়!!!
মনে হয় ঐ মূর্তিগুলো ভীষোণ ব্যস্ত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     ০ like!

একটা বোকার প্রেমগপ্পো

লিখেছেন মন্মথ মাসঊদ্, ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

রুমে যখোন ঘুমে থাকি, মোমের পুতুলের মতো ঘেমে যাই, তোমার রুপের উত্তাপে;

বিদ্রুপে নিজের অভিমানকে বশ করি আর তুমি নামক বোঝা কাঁধে নিয়ে বেড়াই।





এই আমি কত আর, শনিবার, দুর্নিবার, বাবার বকা খাবো??

গেলাস ভর্তি অনুভূতি, প্রতি রাতই করবে দুর্নীতি।

আর আমি তোমায় এতো ভালোবেসে কতো নির্বাক রবো? ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ০ like!

তোমার জন্য ভিন্নতার আমি

লিখেছেন মন্মথ মাসঊদ্, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

আমি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল দেখিনি।

তাই বলে যে আমি শনি দেখিনি তা নয়।

আমার কপালের ভাজগুলোই যে শনির বলয়।



আমি ক্রোধ, দুঃখ, হতাশা, কষ্ট দেখিনি।

তাই বলে যে আমি বেদনার রঙ জানি না তা নয়।

কেননা, কিছু পুরোনো কাঠখড় টাইপের স্মৃতি দিয়ে পুড়ছে আমার হৃদয়। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     ০ like!

একটি আলতোয়াশা ভোর আর কিছু শব্দ....

লিখেছেন মন্মথ মাসঊদ্, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

তখন কত আর হবে ভোর সাড়ে পাঁচটার এদিক ওদিক। উঠেই দেখলাম প্রকৃতি ঘণ কুয়াশার নেকাবে তার মুখ ঢেকেছে। টুপ টুপ কুয়াশার বৃষ্টি হচ্ছে টিনের চালে। কবরের বক্ষছেদনী কড়ই গাছ, পুকুর পাড়ের আমগাছ, জামগাছ, রাস্তার কোল ঘেষে থাকা দুর্বা ঘাস, আইলে থাকা উপড়ানো কচুরিপানা, গেট প্রহরী সুপারি গাছ, বৃদ্ধ কলা গাছ,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!

বাংলা ভাষাকে স্বার্থপরের মতই ভালোবাসুন....

লিখেছেন মন্মথ মাসঊদ্, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

আমরা বাঙালি আর তাই-ই মনে হয় আমাদের আবেগটা একটু বেশি।

সেজন্যই কিনা পহেলা বৈশাখ, বিজয়ের মাস, স্বাধীনতার মাস, এবং ভাষার মাস আসলেই মানুষের নানা রকমের জারজ ঢং এর জন্ম হয়।

কিন্তু এই ঢং গুলোর মধ্যেই কি বাঙালির সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য নিহিত?

নাকি এই ঢং এর মাধ্যমেই বাংলাদেশ, বাংলা ভাষা, বাঙালির উৎসবের প্রতি গভীর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     ০ like!

পথচারী এবং স্বপ্ন

লিখেছেন মন্মথ মাসঊদ্, ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

আমি হাটছি আর স্বপ্ন বুঁনছি।

মাঝে মাঝে কেউ বলছে কিছু, আমি তা শুনছি।

হোক তা মিছেমিছি; আমি ভাবছি, শুনছি আর হাঁটছি।



কেউ ইরানি গলায় বন্ধুর কাছে বাবার বিরিয়ানির কথা বলছে।

কেউ আবার ডালের কোণায় বসা লজ্জ্বাটে দোয়েলটাকে দেখাচ্ছে।

কেউ বা আবার ইচ্ছে করে নাচছে বেশি, য্যানো মনে হয় নতুন চায়না ডানা লাগিয়েছে। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৩৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ