কিছু সময়ের জন্য চিন্তা করি, নারীরা "ফুল" এর মতো।
ফুল য্যামোন সৌন্দর্যের প্রতীক, উপভোগ্যের জিনিস, উপহারে ব্যবহারের জিনিস, সুগন্ধের ব্রান্ড আম্বাস্সেডর, ভালোবাসার সাইন ল্যাংগুয়েজ, শোকের চিহ্ন.....
ত্যামোনি, নারীদেরও উপরোক্ত উপমাগুলোর সাথে তুলনা করা যায়।
কিন্তু এই ভ্রান্ত ধারণাটি যদি সমর্থন করি তাহলে আমিই কাপুরুষ হবো। আমার মাধ্যমেই কিছু পুরুষের হীণমন্যতার পরিচয় প্রকাশ পাবে। আমিই লজ্জ্বিত হবো। ক্যানোনা, এই অবস্থার, এই ভ্রান্ত ধারণার, এই রকম সমাজের প্রতিষ্ঠাতা কতিপয় ব্যক্তিবিশেষ যারা নিচু মনের অধিকারী, যাদের জন্মে নারীর কোনো অবদান নেই।
তবে হ্যাঁ, আমি দুঃখিত। ভীষোণভাবে দুঃখ প্রকাশ করছি। জানি দুঃখ প্রকাশও পাপ, তাই দুঃখ প্রকাশের জন্য দুঃখিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



