somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতালী সরকার ঘোষিত সিজনাল ভিসা ২০১৩’তে নেই বাংলাদেশ

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ কে জামান। ইতালী:
বুধবার থেকে ইতালীর নিয়মিত সিজনাল ভিসায় আবেদনপত্র জমা নেয়া শুরু হয়েছে। প্রতিবছর দক্ষিন এশিয়ার মধ্যে ভারত, শ্রীলংকা আর পকিস্থানের নাম থাকলেও এবারই বাদ পড়েছে বাংলাদেশ।

বিশেষ সূত্রে জানা গেছে ব্যাপক দুনীর্তি, দালাল চক্রের প্রভাব এবং এই কোটায় বাংলাদেশীরা ইতালী এসে রিপোর্টিং না করার কারনে এবারে বাংলাদেশ বাদ পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে অনেকেই তথ্য জানাতে চাইলে- দূতাবাস থেকে বলা হয়েছে বিষয়টি ইতালী সরকারের এখতিয়ারভুক্ত। তবে শীঘ্রই তারা এ বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করবেন।
এদিকে ২/১টি বাংলা পত্রিকা এবং অনলাইনে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশীরা আবেদন করতে পারবে বলে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়। ফলে নিরীহ প্রবাসীরা আরো বিভ্রান্তিতে পড়েন।
বিষয়টি জানার জন্য এই প্রতিবেদক সরকারের শ্রম মন্ত্রলায়ে যোগাযোগ করলে বলা হয় নতুন করে সিজনাল ভিসায় আবেদন করতে পারবেন শুধুমাত্র আল বেনিয়া, আলজেরিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, মিশর, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, ভারত, কোসভো, মাসডোনিয়া, মরক্কো, মরিশাস, মলদোভা, মনতেনেগরো, নিজার, নাইজেরিয়া, পাকিস্থান, সেনেগাল, সার্বিয়া, শ্রীলংকা, ইউক্রেইন এবং তিউনেশিয়া। এই সব দেশে বসবাসকারী নাগরিকদের জন্য মালিকগন অনলাইনে আবেদন জমা দিতে পারবেন ২০ মার্চ থেকেই।
এদিকে ১৯মার্চ ইতালী সরকারের আর একটি নোটিশে জানানো হয় উল্লেখিত দেশের বাইরে যেসব দেশের নাগরিকরা আগে কৃষি বা সিজন্যাল ভিসায় নিয়ম অনুযায়ী ইতালীতে এসে কাজ করেছেন তারা এ বছরে ঘোষিত কোটায় আর্বার্ও এই প্রক্রিয়ায় আসতে পারবেন। এ তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে এবারে প্রথমবারের মতো সিজনাল ভিসায় কেউ আবেদন পারবে না, তবে ২০১২ সালে যারা সিজনাল ভিসায় ইতালীতে প্রবেশ করে নিয়মিত কাজ করেছেন শুধুমাত্র তারাই চাইলে এবার্ও পূনরায় এই প্রক্রিয়ায় তাদের মালিকের মাধ্যমে আবেদনের যোগ্য হবেন।
আরো বিস্তারিত তথ্যের জন্য অনলাইনে ইতালী স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.interno.gov.it ভিজিট করতে পারেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×