অভিমান
২০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাইয়া তুই পচা অনেক,
দুষ্টু তুই ভারি,
আমার জন্য চকলেট ছাড়া
ফিরলি কেমনে বাড়ি?
একটাই আমার ভাইয়া তুই
এই যে জগত জুড়ে,
তবে কেন বারবার আমায়
দিস সরিয়ে দূরে?
মাঝেমধ্যে মনে হয়
তুই তো কতই ভাল,
তবে কেন হঠাৎ করে
মুখটা করিস কালো?
যেদিন আমায় বুঝবি তুই,
পাবি না আর খুঁজে,
ছাদে বসে আমার কথা
ভাববি দু'চোখ বুজে,
যেদিন আমি থাকব নাকো
সুদূর মেঘের দেশ,
ডেকে তোকে দেখাবে আমার
তারার ছদ্মবেশ।
মরে আমি ভূত হব না,
আকাশের ওই তারা,
ডেকে আমায় খুঁজবি যখন
ঠিক দেব ঠিক সাড়া।
পূর্ণিমা রাতে, অমাবস্যায়
স্নিগ্ধ সাদা পরী,
তোর দেওয়া সেই সাদা ফ্রকে
দেখা দেব তোরি।
ছুঁতে আমায় যাসনে যেন,
আমি শুধুই তারা,
মনে রাখিস বোনটা তো তোর
কবেই গেছে মারা।
সেদিন তুই সইবি কেমনে
ভাইয়া আমায় বলতো?
বোনটা যেদিন আর দেবে না
আদর ছুঁইয়ে আলতো?
আর দেবে না চিমটি কেটে,
আর দেবে না চুমো,
বলবে না আর, রাত যে হল,
ভাইয়া এবার ঘুমো।
করবে না আর ঝগড়াঝাঁটি,
করবে না আর রাগ,
বলবে না আর পড়ছি আমি
ভাইয়া এখন ভাগ।
জ্বরের সময় হাত বুলিয়ে
দেবে না তোর চুলে,
ভাইয়া বলে ঝাঁপিয়ে আর
পড়বে না তোর কোলে।
সেদিন তুই শোনাবি কাকে
ঘুমপাড়ানি গান?
এসব ভেবেই আমার সাথে
করিস অভিমান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন