somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

স্বপ্নবিলাসী সাধারণ একজন

আমার পরিসংখ্যান

সাহিত্যিক মীম
quote icon
মুক্ত এই আকাশে স্বপ্নগুলো উড়িয়ে দিতে ছুটে বেড়াই দূর থেকে দূরে, আরোও দূরে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভয়

লিখেছেন সাহিত্যিক মীম, ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২

অনেক রাত। কত রাত জানি না। ঘুমে চোখ লেগে আসছে। আমি দশটায় ঘুমাই। তার মানে নিশ্চয়ই অনেক রাত হয়েছে, চোখ খুলে রাখতে পারছি না। পুরো বাসাটা যেন ঘুমন্তপুরী, কোথাও কোনো শব্দ নেই। সব নিস্তব্ধ। ডিম লাইট জ্বলছে। তার আবছা আলো কেমন যেন একটা অদ্ভুত সুন্দর কিন্তু মনখারাপ করা পরিবেশ তৈরি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

কিন্তু

লিখেছেন সাহিত্যিক মীম, ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

“সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। দেশের অবস্থাও ভালো না, আর... আর...” ভাষা যেন হারিয়ে ফেলল সে। একটু দম নিয়ে বলল, “সবটা হঠাৎই হয়ে গেল। আজ বিকেল চারটার ফ্লাইট। আমি চলে যাচ্ছি, নিউ ইয়র্কে। ঐ পত্রিকাটায় চাকরি হয়ে গেছে, আমি ভাবতেও পারিনি যে এভাবে...
আপনাকে অনেক জ্বালিয়েছি। মাফ করে দেবেন। ভালো থাকবেন।” গলা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

বিদ্যুৎহীন রাতের রূপালি মুগ্ধতা

লিখেছেন সাহিত্যিক মীম, ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

(পরশুদিনের বিদ্যুৎ সমস্যার কথা সবার মুখে মুখে ফিরছে। সবাই টের পেয়েছি একদিন বিদ্যুৎ ছাড়া জীবন কেমন অচল, দেখেছি বিদ্যুৎবিহীন শহর সন্ধ্যার পর কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সম্ভবত বেশিরভাগ মানুষই দেখি নি, সেই অন্ধকারকে রূপোলি আলোয় উজ্জ্বল করা চাঁদটাকে। যারা দেখেছি, যারা দেখি নি, তাদের সবার উদ্দেশ্যে লিখছি।)

পরশু রাতের চাঁদটা ছিল... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

ঘাসফুল এবং আমি একজন

লিখেছেন সাহিত্যিক মীম, ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

এ বাসায় আসার পর অনেকদিন কেটেছে মন খারাপ করে থেকে। বারান্দাটা ভীষণ ছোট, গাছ রাখার জায়গা কম। পরে অবশ্য বাপি গাছ রাখার খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, সে বিষয়ে অন্যদিন বলব। তো মনের দুঃখ কিছুটা হলেও কমানোর উদ্দেশে আমি এ বাসায় আসার বেশ কিছুদিন পর থেকে নতুন রূপে গাছ লাগানো... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

বর্ষার আগমন

লিখেছেন সাহিত্যিক মীম, ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বর্ষা এল, বৃষ্টি এল,

আজ খুশি খুব ব্যাঙ,

তাকধিনাতিন নাচছে তারা

গাইছে ঘ্যাঙর ঘ্যাং।

খাল-বিল পুকুর ডোবা

শাপলা ফুলের মেলা,

গাছের ডালে কদম থোকা, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩০৪ বার পঠিত     like!

কাগজের নৌকো

লিখেছেন সাহিত্যিক মীম, ১২ ই মে, ২০১৩ দুপুর ১:০৯

কাগজের নৌকো ভাসিয়েছি এই বিশাল সমুদ্রে,

ওই দেখো, কেমন দুলে দুলে উঠছে তারা।

এই নীল সাগরের জল স্নেহের স্পর্শে ভিজয়ে দিচ্ছে,

কিন্তু ওরা তো ভিজে ভিজে ছিঁড়ে যাবে।

তা যাক না।

তবু তো ওরা শুধু এক বালতি পানিতে সীমাবদ্ধ না থেকে সাগরের জলের স্পর্শ পেল,

তবু তো ওরা ঢেউয়ের ছলাত ছলাত শব্দ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

ঢাকার বুকে পাপড়ি মেলল আইরিস ফুল

লিখেছেন সাহিত্যিক মীম, ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৯

মনোমুগ্ধকর একটি ফুলের নাম আইরিস ফুল। তার জন্মস্থান জাপান। জাপানের মানুষ এ ফুলটি খুব পছন্দ করে। হঠাৎ দেখলে মনে হবে হয়তো টিউলিপ ফুলের জাত ভাই আইরিস। টিউলিপের সঙ্গে এর মিল আছে বটে, কিন্তু সেটা খুবই সামান্য। তাই টিউলিপের দোহাই দিয়ে নয়, বরং নিজের সৌন্দর্যেই মানুষের মন জয় করার ক্ষমতা রয়েছে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     like!

মা তুমি বাসায় চলো

লিখেছেন সাহিত্যিক মীম, ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৩৬

সুহা ঘুম থেকে উঠে দেখে মা বাসায় নেই। ডাইনিং টেবিলে তার জন্য নাস্তা দিয়ে রাখা আছে। রান্নাঘরে মিনা কাজ করছে। উফ! মা-টা যে কী না! এই তো গতকাল সুহাকে বলল, কাল তোমার জন্মদিন, আমি কাল কোত্থাও বেরুব না। আমার লক্ষী মামণিটার সাথে বাসায় থাকব। অথচ দেখ, ঘুম থেকে উঠেই সুহা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১২ বার পঠিত     like!

হূমায়ুন আহমেদের রূপা আর আমার আমি

লিখেছেন সাহিত্যিক মীম, ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

নামটা দেখে মনে হচ্ছে আমি হূমায়ুন আহমেদের ব্যাপারে অনেক কিছু জানি, তার বই মনে হয় সব মুখস্থ করে রেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে ছোটদের জন্য লেখা দু'তিনটে বই ছাড়া হূমায়ুন আহমেদের কোন বই-ই আমি পড়িনি। তবুও এই লেখাটা লেখার একটা কারণ আছে। সেটা হল রূপার ব্যাপারে আমি জানতে চাই।

গতকাল একটা... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     like!

জীবন নয় শুধু যুদ্ধক্ষেত্র বা সংগ্রাম, জীবন হতে পারে ফুলবাগানও

লিখেছেন সাহিত্যিক মীম, ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

জীবন- কথাটি বলতেই সবাই যুদ্ধক্ষেত্র বা সংগ্রাম বোঝেন এবং বোঝান। কিন্তু আমার মতে জীবন হচ্ছে ফুলবাগান। ফুলবাগানে শুধু ফুলই থাকবে তাই নয়, কিছু ফুলের সঙ্গে থাকবে কাঁটাও। এই কাঁটায় লেগে ক্ষত-বিক্ষত হতে পারে হাত-পা-শরীর। কিন্তু তা বলে কী ফুলগাছগুলোর যত্ন নেব না? অবশ্যই নেব। না নিলে যে তারা বাঁচবে না।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

শিক্ষামন্ত্রী আংকেল, আমরা আজো পাইনি নতুন বইঃ তবে কেন এমন প্রতিশ্রুতি?

লিখেছেন সাহিত্যিক মীম, ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

২০১২ সাল থেকেই খুব মাতামাতি হচ্ছিল ১ জানুয়ারি ২০১৩ পাঠ্যপুস্তক দিবস উদযাপন উপলক্ষ্যে। আমরাও খুব খুশি ছিলাম। বছরের প্রথম দিন হাতে নতুন বই পাব, যেনতেন কথা? আমি তো ভেবেই রেখেছি, বই পেলে বইটাকে পাশে নিয়েই ঘুমাব, যাতে কেউ চুরি করে না নিয়ে যায়। সেদিন আমাদেরকে সাড়ে আটটার মধ্যে স্কুলে হাজিরা... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ২০১ বার পঠিত     like!

আমরাও পারি পাল্টে দিতে

লিখেছেন সাহিত্যিক মীম, ২১ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩২

মালালা ইউসুফজাই। বর্তমানে সাহসিকতার দৃষ্টান্ত হিসেবে আমরা পেয়েছি মালালা ইউসুফজাইকে। সে শুধু সাহসিকতাই নয়, নারীশিক্ষার উন্নতি ও নারীর অধিকারের জন্যও সংগ্রাম করেছে এবং করছে। মালালা সম্বন্ধে আমরা সবাই কম-বেশি জানি। সে একজন ব্লগার ও সমাজকর্মী। মালালা তার মনের কথাগুলো বিবিসি ব্লগে খুব স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থাপন করেছে। সবচেয়ে বড় কথা সে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

বৃষ্টি ভেজা

লিখেছেন সাহিত্যিক মীম, ২০ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩৩

আজ নামল বৃষ্টি একা,

সে বলবে বুঝি কিছু,

ছাতাটা যে উড়ে গেল

ছুটতে হল পিছু।

প্রিয় ফ্রকটা ভিজে গেল,

কেডসে লাগল কাদা,

গোলাপি মোজা বাদামি হল, ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

অভিমান

লিখেছেন সাহিত্যিক মীম, ২০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:১০

ভাইয়া তুই পচা অনেক,

দুষ্টু তুই ভারি,

আমার জন্য চকলেট ছাড়া

ফিরলি কেমনে বাড়ি?

একটাই আমার ভাইয়া তুই

এই যে জগত জুড়ে,

তবে কেন বারবার আমায় ... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

স্বপ্ন দেব উড়িয়ে

লিখেছেন সাহিত্যিক মীম, ০২ রা নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৪

মানুষ মানেই স্বপ্ন, হৃদয়ের মাঝে ডানা ঝাপটিয়ে উড়তে চাওয়া অনেক অনেক রঙিন স্বপ্ন। আমিও তো মানুষ, তাই আমিও স্বপ্ন দেখি। তবে আমার স্বপ্নগুলোর সাথে আর কারোর স্বপ্নের মিল নেই। থাকবেই বা কেন? প্রতিটা মানুষই আলাদা, আলাদা তাদের সত্বা, আলাদা তাদের চিন্তা-ভাবনা, চাওয়া-পাওয়া, আশা-নিরাশা আর স্বপ্নগুলোও। আমাদের অনেক স্বপ্নই সময়ের সাথে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৯৬৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ