somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘাসফুল এবং আমি একজন

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বাসায় আসার পর অনেকদিন কেটেছে মন খারাপ করে থেকে। বারান্দাটা ভীষণ ছোট, গাছ রাখার জায়গা কম। পরে অবশ্য বাপি গাছ রাখার খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, সে বিষয়ে অন্যদিন বলব। তো মনের দুঃখ কিছুটা হলেও কমানোর উদ্দেশে আমি এ বাসায় আসার বেশ কিছুদিন পর থেকে নতুন রূপে গাছ লাগানো শুরু করি। সেটা হলো বোতল কেটে গাছ লাগানো। এভাবে খুব অল্প ধরনের গাছই লাগানো যায়, আমি সেগুলোই লাগাতে শুরু করি। সেসময় গোলাপি ঘাসফুলের একটা ডালও পুঁতেছিলাম।
ঘাসফুলটা ধীরে ধীরে বড় হতে থাকল, ঝাঁকড়ানো বড় বড় চুল। সবসময় তার ডালে ডালে থাকত অনেকগুলো কুঁড়ি। সেগুলোর সব'কটা শেষ পর্যন্ত না থাকলেও বেশ কিছু ফুল ফুটত। আমি অবাক হয়ে তাকিয়ে দেখতাম ঘাসফুলের আশ্চর্য রূপ।
অনেকদিন ধরে আমার ঘাসফুলটায় কোনো ফুল ফোটে না। অনেক কুঁড়ি আসে, কিন্তু সবটাই ঝরে যায়। এই একই জাতের অন্য গাছগুলোতে অবশ্য প্রতিদিনই অনেক ফুল ফোটে। আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম, কী হয়েছে রে তোর? তুই আর ফুল ফোটাচ্ছিস না কেন?

আমার ঘাসফুল রেগেমেগে একজনের নাম বলে উত্তর দিল, সে আমাকে দেখতে আসে না কেন? সে তোমাকেই বা দেখতে আসে না কেন? তুমি অসুস্থ থাকাতেও তার একবার মনে হলো না তোমায় দেখতে আসবে? আমি তার উপর অনেক কষ্ট পেয়েছি। সে এসে আমাকে আদর না করে দিলে আমি আর ফুটব না।
আমি ঘাসফুলকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। পারি নি। অগত্যা তার দোষী সাব্যস্ত করা ব্যক্তিটিকে ফোন করে বলেছি এ সমস্যার কথা। তিনি অবশ্য আসেন নি। একটা ফুল হয়তো খুব তুচ্ছ একটা জিনিস। তার জন্য কাজ ফেলে ছুটে আসা হয়তো শুধুই পাগলামি।
কিছুদিন আগের কথা। হঠাৎ দেখি আমার ঘাসফুলটায় একটা নাদুসনুদুস কুঁড়ি। কুঁড়ির কোল ছেড়ে উঁকি দিচ্ছে তার গোলাপি পাপড়ি। সেদিনই ফুলটা ধীরে ধীরে ফুটে উঠল। আমি আবার উপভোগ করলাম তার অপার সৌন্দর্য। আজ সে আরো বেশি সুন্দর, অনেক অনেক বেশি। এরপর অবাক হয়ে জানতে চাইলাম, তুই ফুটলি কেন? তুই না বলেছিলি সেই মানুষ না এলে ফুটবি না?
ফুলটা কিছুক্ষণ চুপ থাকল। এরপর কী বলল জানেন? বলল, 'আমি ভেবে দেখলাম, যে রাগ করার যোগ্যই না তার উপর রাগ করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। বরং নিজের সাফল্যের মাধ্যমে তার উপরে প্রতিশোধ নেওয়া যায়। আমার সাফল্যে একদিন সে-ই আফসোস করবে, কেন সেদিন আমাকে গুরুত্ব দেয় নি। কিন্তু তার উপরে রাগ করে আমি হাত-পা গুটিয়ে মন খারাপ করে থাকলে আমার সময়টাই শুধু নষ্ট হবে, আর কিছুই হবে না। তাতে আমার কোনো কৃতিত্ব যেমন নেই, তেমন সেই মানুষটারও কিছুই হবে না। তাই আমি আবার ফুটব, অনেক সুন্দর হয়ে ফুটব। আমার সাফল্য তাকে আমার কাছে ফিরে আসতে বাধ্য করবে, সে তার ভুল বুঝতে পারবে। সেটাই আমার জন্য সম্মানজনক।'
আমি মুগ্ধ হয়ে ফুলটার কথা শুনলাম। এটা কিছুদিন আগের কথা। আজকেও আমার আরেকটা ঘাসফুল ফুটছে। আমি ভাবলাম, ভাবলাম, একটা ফুল যা বোঝে, আমি তা বুঝি না। আমি বারবার এই একই ভুল করি। সত্যি, আমরা মানুষরা সবচেয়ে বোকা। একটা পাতার চেয়ে, মৃদু হাওয়ার চেয়ে, একটু অনুভূতির চেয়ে, এমনকী একটা ঘাসফুলের চেয়েও বোকা।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×