somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎহীন রাতের রূপালি মুগ্ধতা

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পরশুদিনের বিদ্যুৎ সমস্যার কথা সবার মুখে মুখে ফিরছে। সবাই টের পেয়েছি একদিন বিদ্যুৎ ছাড়া জীবন কেমন অচল, দেখেছি বিদ্যুৎবিহীন শহর সন্ধ্যার পর কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সম্ভবত বেশিরভাগ মানুষই দেখি নি, সেই অন্ধকারকে রূপোলি আলোয় উজ্জ্বল করা চাঁদটাকে। যারা দেখেছি, যারা দেখি নি, তাদের সবার উদ্দেশ্যে লিখছি।)

পরশু রাতের চাঁদটা ছিল অর্ধচন্দ্র। কিন্তু পূর্ণিমার চাঁদের চেয়েও তার সৌন্দর্য বেশি ছিল, কারণ পূর্ণিমার অপরূপা সুন্দরী চাঁদটা সবসময়ই আমাদের উজ্জ্বল শহরের ইলেক্ট্রিক বাতির কাছে ফিকে হয়ে যায়। বারান্দার মেঝেতে চাঁদের মুগ্ধতাকে আড়াল করে বৈদ্যুতিক বাতির উজ্জ্বল আলো। অথচ পরশুরাতে অর্ধেক চাঁদটা তার অর্ধেক সৌন্দর্য যেভাবে ঢেলেছে আমার বারান্দার মেঝেতে, গ্রিলে, গাছের পাতায় আর ফুলের পাপড়িতে- আমি তাতে মুগ্ধ। নারকেল পাতারা চাঁদের আলো গায়ে মেখে রূপো হয়ে উঠেছে, সামনের পুরনো হলদে বিল্ডিংটাও তার ঔজ্জ্বল্যের জন্য হয়েছে আধখানা চাঁদটার আলোপ্রার্থী। চাঁদের আলোয় হাত ভিজেছে, গাল ভিজেছে, রূপালি হয়ে উঠেছে আমার ফুল-পাতারা, আমার ছোট্ট বারান্দা পরিণত হয়েছে এক টুকরো স্বর্গে। যতক্ষণ বিদ্যুৎ ছিল না, ততক্ষণ আমি উপভোগ করেছি অর্ধেক চাঁদটার মুগ্ধতা ছড়ানো রূপ। চাঁদটা আমাকে কানে কানে বলেছে, তোমরা আমায় ছেড়ে দিতে পারো, আমি তো তোমাদের ছাড়তে পারি না। বিদ্যুৎ তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আমি কখনোই করবো না।
সত্যি, আমরা মানুষেরা বড় স্বার্থপর। এই নিষ্পাপ উপকারী বন্ধুটার কথা আমরা ভাবি না, নিজেদের প্রয়োজনই আমার কাছে গুরুত্বপূর্ণ।
হ্যাঁ রে চাঁদ, তোকে আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি সত্যিই তোর কষ্টটুকু টের পাই। আমি প্রতিদিন আলো নিভিয়ে দরজা ভিড়িয়ে বারান্দায় এসে তোর সাথে বন্ধুত্ব করতে চেষ্টা করি। পারি না। রাস্তার আলো, সামনের বাড়ির আলো- আমাকে- তোকে, আমাদেরকে হারিয়ে দেয়। সবার চিন্তাভাবনা আমার একার পক্ষে পাল্টে দেওয়া সম্ভব নয় ঠিকই, কিন্তু মানুষ মাত্রই স্বার্থপর। আমিও তার ব্যতিক্রম নই। তাই সবার কষ্ট হবে জেনেও আমার নিজের স্বার্থের কথা ভেবে আমি তো আশা করতেই পারি, কখনো কখনো এমন বিদ্যুৎ সমস্যা আশীর্বাদ হয়ে আসবে আমার জন্য, যেন আমি তোর অপার মুগ্ধতার কিছুটা অনুভব করতে পারি, আশীর্বাদ হয়ে আসবে প্রযুক্তিপাগল মানুষগুলোর জন্য, যারা প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকার কষ্টে একটাবার বারান্দায় এসে বা ছাদে দাঁড়িয়ে তোর দিকে তাকিয়ে, তোর আলো গায়ে মেখে বলবে, 'আজকের চাঁদটা এত সুন্দর!'
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×