somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষামন্ত্রী আংকেল, আমরা আজো পাইনি নতুন বইঃ তবে কেন এমন প্রতিশ্রুতি?

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ সাল থেকেই খুব মাতামাতি হচ্ছিল ১ জানুয়ারি ২০১৩ পাঠ্যপুস্তক দিবস উদযাপন উপলক্ষ্যে। আমরাও খুব খুশি ছিলাম। বছরের প্রথম দিন হাতে নতুন বই পাব, যেনতেন কথা? আমি তো ভেবেই রেখেছি, বই পেলে বইটাকে পাশে নিয়েই ঘুমাব, যাতে কেউ চুরি করে না নিয়ে যায়। সেদিন আমাদেরকে সাড়ে আটটার মধ্যে স্কুলে হাজিরা দিতে বলা হল। যথারীতি আমি ব্যাপক উৎসাহ নিয়ে স্কুলে হাজির হলাম। অ্যাসেম্বলিতে প্রিন্সিপাল সবাইকে বই দিবেন বলে জানানো হল। কিন্তু অ্যাসেম্বলিতে শুধু শুধুই আমরা ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে হাঁটুর বাটি ঢিলা করে ফেললাম। একটা বইও পেলাম না। জরুরি ভিত্তিতে পাশের স্কুল থেকে চার-পাঁচটা বই এনে সামনে দাঁড়ানো চার-পাঁচজনকে দেয়া হল। আমাদের শিক্ষক-শিক্ষিকারা জানেন না কবে আমরা বই পাব। বোর্ড থেকে বই আসেনি। কবে আসবে কেউ জানে না। :(
এই ব্যাপারটা পজিটিভও হতে পারে। বই পেলেই পড়া শুরু করতে হবে। শিক্ষামন্ত্রী হয়তো ভেবেছেন পরে বই দিলে আমাদের এখন থেকেই পড়তে হবে না। আমরা একটু রেহাই পাব। কিন্তু তবে কেন এই মিথ্যে প্রতিশ্রুতি?
বিশ্বাস করেন বা না করেন, আমরা এখনো একটা নতুন বইও পাইনি। পাওয়া তো দূরের কথা, চোখেও দেখিনি। এ তবে শিক্ষামন্ত্রীর কেমন প্রতিশ্রুতি? ছোটদের ছোট হৃদয়ের বড় বড় আশাগুলি ভেঙ্গে দেয়া এমন প্রতিশ্রুতির কিইবা দরকার? ছোটরা অনুকরণপ্রিয়। তবে কী আমরা শিখব কাউকে কথা দিলে সে কথা রাখতে হয় না? তবে কী আমরা শিখব মিথ্যে প্রতিশ্রুতি দিতে?
আমি জানি না। তবে আমি শুধু জানি, আমি এখন দিন কাটাচ্ছি পুরনো বইগুলো বুকে চেপে। পুরনো বইয়ের গন্ধ শুঁকে। কিন্তু ছেঁড়াফাটা, ঘুণে খাওয়া, দাগানো বই দিয়ে কী আর নতুন বইয়ের শখ মেটে? দুধের স্বাদ ঘোলে মেটানো যায়, কিন্তু পুরনো বই দিয়ে নতুন বইয়ের শখ মেটে না।
শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আমাদের বছরের প্রথম দিন বই না দিলে কিছু হবে না। তবে কোন মিথ্যে প্রতিশ্রুতি প্লিজ দেবেন না। যেদিন সম্ভব সেদিনই আমাদের বই দেয়া হোক। তবে প্রতিশ্রুতি ঠিক রেখে। কারণ আজকের এই আমরা যদি আপনাদের অনুকরণ করে এমন বেঠিক প্রতিশ্রুতি দিতে শিখি, ভবিষ্যতে এ দেশের মানুষেরই ভোগান্তি পোহাতে হবে। যেমনটা পোহাচ্ছি আমরা। আমাদের মত আর কেউ যেন মিছেমিছি দেয়া আশা নিয়ে বুকে সত্যি সত্যি স্বপ্ন বেঁধে কষ্ট না পায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই।
তাই শিক্ষামন্ত্রী আংকেল, এখন বই দেয়া সম্ভব নাহলে সেটা আমাদেরকে জানিয়ে দিন। কেন অম্ভব হচ্ছে না বুঝিয়ে বলুন। আমরা মিছেমিছি আশা করে দুঃখ পাব না। যখন সম্ভব বইগুলো তখনই দেয়া হোক কিন্তু সঠিক সময়টা আমাদের জানান।
(অনুগ্রহ করে কেউ এই পোস্টটি্কে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না। আমি রাজনীতি বুঝি না আর পছন্দও করি না। আমি রাজনীতি থেকে দূরে তাহকার চেষ্টা করি। ছোটরা রাজনীতি পছন্দ করে না। তবে আমার আমার নিজস্ব মতামতটা জানানোর অধিকার এদেশের একজন নাগরিক হিসেবে আমার আছে। আর কেউ যদি তারপরও এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং অপ্রত্যাশিত মন্তব্য করেন, তার দায় আমার নয়। তবে বুঝব ছোটরাই বুদ্ধিমান বড়রা আসলে বুদ্ধিহীন। শুধু শুধুই তারা ছো্টদের ভুল বোঝে। )
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×