somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পাঁচ বছর পর”

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে হাসির কিছু লিখতে মন চায়, কয়েক লাইনে না, সম্পূর্ণ নাটক বা গল্প। অংশবিশেষ লিখলাম…


"পাঁচ বছর পর”
— ফখরুল আমান ফয়সাল

• সজল আর রোকেয়ার বিয়ের পাঁচ বছর পর এক দিন বিকেলে,
সজল - বের হবো এখন সোনা, তুমি ঘুমোও।
রোকেয়া - এই, চা খাবে? চা করে নিয়ে আসবো?
সজল - উহু, আমি বাইরে খেয়ে নিবো, তোমাকে উঠতে হবে না। আসি,
রোকেয়া- হুমম্।

• আরো পাঁচ বছর পর কোন একদিন সকালে,
সজল- আমি বের হলাম, কিছু লাগবে?
রোকেয়া - বাজারে যেতে হবে, লিস্ট নিয়ে যাও, কিছু লাগবে মানে কি? মজা লও??
সজল - কাল করলে হবে না? আজ ভাবছিলাম বন্ধুদের সাথে দেখা করবো।
রোকেয়া - মানে কি?? কালকে না আমার বোনের ছোট ছেলেকে দেখতে যাবো, তাদের জন্যে কাল শপিং করতে হবে!

• আরোও পাঁচ বছর পর কোন একদিন সন্ধ্যায়,
সজল- কাজের বুয়া কি আছে, না চলে গেছে?
রোকেয়া- কিহ?? কাজের বুয়া দিয়ে তোমার কি কাজ হ্যা?? সেলফি তুলবা??
সজল - এক কাপ চা বানিয়ে দেয়ার জন্যে, তোমাকে বললেতো মাজা ব্যাথ্যার কথা বলবা, সব কাজ বুয়া করে আর মাজা ব্যাথ্যা তোমার কেন হয় বুঝি না!
রোকেয়া- ফালতু কথা বলে ব্লক খাইও না, বুঝলা?

• আরোও পাঁচ বছর পর, কোন এক মধ্যরাতে,
সজল- কি হয়ছে তোমার হ্যা?? আমার গ্রামের মানুষতো আর প্রতিদিন আসে না!
রোকেয়া- আসলেতো চৌদ্দগুষ্টি একসাথে আসে, এত ঝামেলা! আমার জীবন শেষ! আমারে কেউ বিষ আইনা দে!
সজল- এত রাতে বিষ পাবো কই?
রোকেয়া- কেন ইন্দুর মারার ঔষধ আনতে বলছিলাম কাল, ভুইলা গেছো?
সজল- ছিছিছি আমার বউ হইয়া তুমি ইন্দুর মারার ঔষধ খাইবা! দাড়াও দেখি মশা মারার স্প্রে আছে কিনা, ঐটা দামী, খেলে একটু মান সম্মান বাঁচবো।
রোকেয়া- দাড়াও! ঐটা কি তিতা না মিষ্টি?
সজল- তিতা হবে কেনো? তিতা হোলে কি মশারা খাইতো? মিষ্টি, মিষ্টি! খেয়েই দেখো না, সোনা।
রোকেয়া- না, তিতা না হইলে খাবো না, যাও! বিষ খেয়ে যদি তিতাই না লাগে, তাইলে বিষ বিষ ফিল পাবো না।
সজল- দূর! বিষ খাবানা বললেই হয়! রাইত কইরা প্যাচাইয়া লাভ আছে?
রোকেয়া- একটু তিতা বিষইতো চাইছিলাম, তাও দিলানা!

• আরোও পাঁচ বছর পর,
সজল- আমি যা ভাবছি, তুমিও কি তাই ভাবছো?
রোকেয়া - হুমম
সজল- কি বলতো?
রোকেয়া- ভাবতেছি, আর কত 'পাঁচ বছর' আছে আমাদের কপালে!!
সজল- কি করবো, লেখক হালায় পাইছিলো আমাগরে, যা ইচ্ছা লেখতেছে আমাগো নামে!
রোকেয়া- হালার নামে কেউ রিপোর্ট করছ না কেরে? ঐ ফয়সইল্লা, বিয়া-সাদী কর, তারপর বুঝবি ঠেলা!

_সমাপ্তি_

(পরিমার্জনাবিহীন এবং মস্তিষ্ক বিবর্জিত, পুরো ঘটনা কাল্পনিক, কারো সাথে মিলে গেলে জানাবেন, আনন্দে নাচ দেখাবো ফ্রিতে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×