বাংলাদেশ জন্মের পর থেকে যারাই ক্ষমতায় যান তারা আর ভোটারদের কথা স্মরন করেন না। ক্ষমতায় যাওয়ার পর এমন সব অন্যায়,অত্যাচার,দূর্নীতি বা এককথায় জনবিরোধী কার্য্যকলাপ করিতে থাকেন যে, আমাদের মত সাধারণ ভোটারদের কিছুই বলার থাকেনা। খোদ বিরোধী দলই আইনের প্যাচে পড়ে যেয়ে আইনগত ভাবে কিছুই করিতে পারেনা আর আমরা তো আম-জনতা।বিরোধী দলের জন্য অনাস্থা আনার সুযোগ থাকে যদি সেরকম সংখ্যাগরিষ্টতা সংসদে থাকে।ক্ষমতা গ্রহনের পর ৫ বছরের গ্যারান্টি কার্ড যেন সরকারী দলের হাতে। শুধু সংসদ নয় সকল স্তরের জনপ্রতিনিধিরা একই রকম ব্যবহার করিয়া থাকেন।কিন্ত এভাবে আমাদের ভোটে জনপ্রতিনিধি হওয়ার পর গনবিরোধী কার্য্যক্রম পরিচালনা করিয়া ক্রমে স্বেচ্ছাচারী বা স্বৈরশাসকে রুপান্তরিত হয়।কিন্ত যদি আইনত: জনগণের অনাস্থা আনার কোন সুযোগ থাকিত তাহলে অনেক জনপ্রতিনিধি কিছুটা হলেও সতর্ক থাকতেন।আমাদের দেশে নির্বাচনের পরবর্তী ৫ বছরের মধ্যে জনগনের একাধিকবার অনাস্তা আনার আইন এখন খুবই জরুরী। অর্থা জনগন যেন যে কোন সময় যে কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে অনাস্থা আনিতে পারেন সেরকম আইন চাই।যেমন আমার এলাকার যিনি চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যান বা সংসদ নির্বাচিত হয়েছেন আমার মত ভোটারের ভোটে কিন্ত এখন আমার মত অনেক ভোটারই তাহাদের অনেককে পচ্ছন্দ করতে পারছি না এবং এখনই অনাস্থা আনলে অনেক ভোটারই আমাদের সাথে যোগ যে হবে তাহা নিশ্চিত বলা যায়।তাহানাহলে যাহাকে ভালো মনে করিয়া ভোট দিয়েছিলাম তিনি ৫ বছরের বাকী সময়টা অন্যায়-অত্যাচার,দূর্নীতি,ক্ষমতার অপব্যবহার করে দেশের ক্ষতি করেই যাবেন।আমাদের দেশের সকল স্থরের অধিকাংশ জনপ্রতিনিধি ভোটের আগে ভোটারদের সাথে মিষ্টি মিষ্টি কথা আর ফুলঝুরি প্রতিশ্রুতি দিলেও ভোটের পরে আর কথা রাখেন না তাই ভোটের পরে ৫ বছরের মধেও যেন জনগন অনাস্তা আনার অধিকার পায় সে আইন চাই।
জনপ্রতিনিধিদের উপর জনগনের অনাস্থা আনার অধিকার চাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।