somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরিদ্রদের জন্য সরকারে ঈদের উপহার ১০ কেজি চাল এবং কয়রায় ২০ হাজার মানুষের ঈদ আনন্দ ম্লান ।

৩১ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছরের ন্যায় এবারও সরকার দরিদ্র-অসহায়,নিন্ম আয়ের মানুষদের ঈদ আনন্দে সহয়তা করছে । সারাদেশে ৬৬ লাখ পরিবারেকে ঈদের স্পেশাল ভি.জি.এফ কার্ডের মাধ্যমে বিনামল্যে ১০ কেজি করে চাউল বিতরন করা হচ্ছে । এসব কার্ড বিতরনে স্বজনপ্রীতি-দূর্নীতি-দলীয়করন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগেও রয়েছে । স্থানীয় ইউনিয়ন পরিষদ কতৃক নাম কা ওয়াস্তে দরিদ্রদের তালিকা করা হলেও চাল বিতরনের সময় তালিকা অনুযায়ী চাল না দিয়ে দলীয় বিবেচনায় অনেক ধনীদের ঘরে চলে যাচ্ছে এই চাল ।
সরকারের উপহার এই ১০ কেজি চাল বিতরন করেও খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনয়নের মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব হচ্ছে না । উল্লেখ্য যে ২৫ মে ২০০৯ সালে “আইলা”র আঘাতে ক্ষতিগ্রস্থ দক্ষিন বেদকাশী ইউনিয়নের “পাতাখালী” পানি উন্নয়ন বোর্ডের রাস্তাটি দীর্ঘ তিন বছরেও মেরামত করা সম্ভব হয়নি । পরপর তিন বছর ঈদের আনন্দ ঐ এলাকার মানুষের জন্য দু:স্বপ্ন হয়ে দেখা দিয়েছে । দূর্গত মানুষ সার্বক্ষনিক লবন পানির সাথে সংগ্রাম করে কোন রকম দূর্বিসহ জীবন কাটাচ্ছে । এ অবস্থায় ঈদের আনন্দ তাদের কাছে নিরানন্দ হয়ে দাড়িয়েছে ।
দূর্গত মানুষ জামা-কাপড় তো দুরের কথা সেমাই-চিনি কেনার সামর্থ্যও হারিয়ে ফেলেছে। মানুষের আয়ের কোন উৎস নেই এবং অধিকাংশ মানুষ এখন বেকার । অভাবের তাড়নায় শত শত পরিবার এলাকা ছেড়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হয়েছে। ইতিমধ্যে শত শত পরিবার এলাকা ছেড়ে অনত্র পাড়ি জমিয়েছে । সংখালঘু সম্প্রদায়ের অনেকেই প্রতিবেশী দেশ ভারতে চলে গেছে ।
এর মধ্যে কয়েক সপ্তাহ অতিবৃষ্টিতে মানুষ নাজেহাল হয়ে পড়েছে । মুসলিম সম্প্রদায় রমজানের ব্রত পালনে হিমসিম খেয়েছে । অনেক পরিবার দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করতে পারছে না । সরকারী ও বিভিন্ন বেসরকারী সংস্থা কতৃক বিতরনকৃত ত্রান সামগ্রীও এখন কমে এসেছে । শিক্ষা প্রতিষ্টানগুলোতে এখনো স্বাভাবিক শিক্ষা-জীবন শুরু হয়নি এবং সূপেয় পানির তীব্র সংকট ।

এখনও হাজার হাজার পরিবার বিভিন্ন শিক্ষা কেন্দ্র ও পাওবোর রাস্তার উপর অস্থায়ী ঝাপড়ি বেধে বসবাস করছে । রাস্তাঘাট বিচ্ছিন। মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এখনো নৌকা । ঈদুল ফিতরের নামাজ আদায় করার মত উচু জায়গাও নেই । অনেকেরই ঈদের নামাজ হবে রাস্তায় ও কিছু কিছু মসজিদে।
উল্লেখ্য যে অনিয়ম,অব্যবস্থাপনা ও ব্যাপক দূর্নীতির কারনে ‘পাতাখালী বাধটি সংস্কারে বিলম্ব হয় এবং অবশেষে সেনাবাহিনীর উপস্থিতিতে গত জানুয়ারী ২০১১ অন্যান্য বাধ সম্পন্ন হলেও অভিশপ্ত পাতাখালী বাধটি মাত্র দুই ঘন্টার ব্যবধানে আবার ভেঙ্গে যায়।
সরকারী উপহার ১০ কেজি চাল কি ওদের ঈদের আনন্দ ফিরিয়ে দিতে পারবে ?


তথ্য সূত্য : কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নে বসবাসরত আত্বীয়-স্বজনদের সাথে কথা বলে জানা গেছে ।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×