শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা,
শারদীয় শুভেচ্ছা জানবেন । শিশিরে মাখামাখি হয়ে ঝরে পড়া শিউলী ফুল কুড়াতে কুড়াতে শরতের স্নিগ্ধ হাওয়া গায়ে লাগতেই ‘দূর্গা পূজা’ এসে গেলো । আশাকরি বর্ষ পরিক্রমায় আপনাদের সবাপেক্ষা গুরুত্বপূর্ন ও মূল্যবান ধর্মীয় অনুষ্ঠান “শারদীয় দূর্গা পূজা” উদযাপনে আপনাদের সাধ্যানুসারে সকল প্রস্ততি সম্পন্ন করেছেন । নির্বিঘ্নে দূর্গতিনাশিনী মহামায়া “দূর্গা”র প্রতি সাড়ম্বরে আপনাদের সব ভালোবাসা মিশ্রিত অর্ঘ্য,প্রচলিত আচার অনুষ্ঠান সম্পন্ন করে অতীতের সকল ক্লেদাক্ত অধ্যায়ের শুদ্ধির প্রার্থনার মধ্য দিয়ে নতুনভাবে অনাগত ভবিষ্যতের অনাবিল সুখ-শান্তি-সমৃদ্ধি ও শুভ কামনায় বিজয়ার পূণ্য স্রোতে অবগাহন করবেন,সেটাই আন্তরিকভাবে কামনা করি ।
ধর্মীয় ভাবগাম্ভীয্যের মাধ্যমে দেবীর আরাধনার সীমানা ছাড়িয়ে কালের বিবর্তনে “শারদীয় দূর্গোৎসব” অনেক আগেই সর্বজনীন হয়ে উঠেছে । সাম্য ও শান্তির বাণী নিয়ে যুগে যুগে মর্ত্যধামে আগমন অসুর বিনাশিনী শক্তিরুপে দেবী দূর্গার । দেবী বন্দনায় মূখরিত এখন সমগ্র বাংলাদেশের আকাশ-বাতাস । অনুপম শিল্পকর্ম,পূরোহিতের পবিত্র মন্ত্র,ঢাক-কাসুরের সুর ঝংকার । মন্দিরে মন্দিরে চলছে সেই চিরায়ত সত্য-সুন্দর স্তোত্রপাঠ,যা দেবী সর্বভূতেষূ শক্তি রুপেন সংস্তিতা । “শক্তি” শব্দটি স্ত্রী-বাচক । শাস্ত্র ও পূরান মতে নারীমূর্তিকে মাতৃরুপে আরাধনা ও উপাসনা করা হয় । অনেকের ধারনা প্রকৃতপক্ষে তিনি নারী বা পুরুষ নন,মহাশক্তি । আর মহাশক্তির অংশ রুপিনী দেবী দূর্গা আপনাদের কাছে উমা,পার্বতী,চন্ডী,কাত্যয়নী সহ বিভিন্ন নামে আরাধ্য।
সনাতন ধর্মানুযায়ী দেবতা ও অসুরের দ্বন্দ সেই বিশ্ব সৃষ্টির শুরু থেকে এবং এখনো বিদ্যমান । দেবতা ও মানবকুলকে রক্ষা করতে মহাশক্তিময়ী দেবী “দূর্গা” পরাক্রমশালী অতি দানবীয় দৈত্যকূলকে একের পর এক নিধন করেছেন ।ব্রম্মার বরপ্রাপ্ত জুম্বাবুরের পুত্র মহিসাসুরকে বিনাশ করেছেন জগতের কল্যাণে । সে দেবীরই পূজায় নিবিষ্ট হিন্দু ধর্মানুসারীরা ।
অসুর নিধনের বিভিন্ন পর্যায়ে এক গভীর দার্শনিক তত্ব নিহিত রয়েছে । দেবী পূজা মাহাত্বে মধু কেটভ বধ পর্বে পরিলক্ষিত অতর্কিতে আসুরিক তৎপরতা,এটি তামসিক অহংকার । মহিষাসুর পর্বে উৎঘাটিত হচ্ছে প্রভূত্ব,আত্মম্ভরিতা ও পরাক্রম, এটা হলো রাজসিক অহংকার । শুম্ভ-নিশুম্ভ নিধন পর্বে আসরিক বৃত্তি-বুদ্ধি ও যুক্তি সম্মত রুপে প্রকাশিত । এভাবটা কিছুটা সংযত স্বাত্বিক অহংকার । আসরিক বৃত্তি গুলোকে সংযত করে নির্যাতিত- নিডীড়িত,শোষিত-বঞ্চিতদের রক্ষা করাই মূখ্যত: দূর্গা পূজার তাৎ পর্য ।
দূগা পুজা ও অন্যান্য পুজার দিনগুলোতে সরকারের তরফে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য যথেষ্ট তৎপরতা দেখানো হয় । বিভিন্ন মন্ত্রনালয়,বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা,জেলা-উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসে,যেন কোন দূস্কৃতিকারী বিন্দুমাত্র উৎপাত
না করতে পারে কিন্ত বছরের বাকী সময়ে ? তখন শত্রু বা অর্পিত সম্পত্তি আইনের উৎপীড়ন থেকে শুরু করে কত রকম যে ঝামেলা, তার শেষ নেই ।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতির জনক শেখ মুজিবর রহমান একটি অসাম্প্রদায়িক,যৌক্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন । নানা রাজনৈতিক পট পরিবর্তনে সাম্প্রদায়িকতার বিষবাস্প নষ্ট করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উৎসবের আনন্দ । ২০০১ সালের ১ অক্টোবর ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির তান্ডব দেখা গেছে । সাম্প্রদায়িক শক্তি আবারও সংগঠিত হচ্ছে । আর দূর্বলের উপর সবলের অত্যাচার-নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলেছে । দ্রব্য মূল্যের উদ্ধগতি সাধারন মানুষের জন্য অসহনীয় পর্যায়ে চলে গেছে । ক্ষমতাসীন শাসক ও ক্ষমতাচ্যুত শাসকের দ্বন্দে উত্তপ্ত হচ্ছে রাজনীতি । চাঁদাবাজি,সন্ত্রাস টেন্ডারবাজি,ক্ষমতার অপব্যবহার কখনো কখনো অসুরদের নির্মমতাকেও হার মানিয়েছে।
তাই,এবারের “দূর্গা পূঁজা” হোক সাম্প্রদায়িক অপশক্তির রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক শেকড় উচ্ছেদ এবং গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রেরনা ।
৭টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।