ওয়ার্ডপ্রেস.কম দিয়ে তৈরি করুন আপনার নিজের ব্লগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পর্ব : ১
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্লগ তৈরির সাইট হল ওয়ার্ডপ্রেস ও ব্লগার। তবে ওয়ার্ডপ্রেসে ব্লগ তৈরি করা ব্লগারের তুলনায় জটিল। এই জন্যই বেশির ভাগ ব্যবহারকারিই এখন ব্লগার দিয়েই ব্লগ তৈরি করে থাকেন। কারণ, ব্লগারে আপনি ইচ্ছা মতো প্লাগইন্স সহ বিভিন্ন ফ্ল্যাস লাগাতে পারবেন, কিন্তু ওয়ার্ডপ্রেসে এটি লাগাতে আপনাকে অনেক ঝামেলা করতে হবে। তার উপর আপনি HTML Editor এর দ্বারা আপনার ব্লগারে তৈরি ব্লগকে আরও সুন্দর করতে পারবেন, যা আপনি ওয়ার্ডপ্রেস থেকে সহজে পারবেন না। তবে আপনাদের জন্য ব্লগারের প্রায় সবগুলো সুবিধাই রেখেছে ওয়ার্ডপ্রেস। ওয়াডপ্রেসের রয়েছে প্রায় ১১৫++ নিজস্ব সুন্দর সুন্দর থীম। আপনি এখানে থেকে আপনার পচ্ছন্দ মতো নির্বাচন করতে পারবেন আপনার ভাল লাগা থিমটি। তার উপর ওয়ার্ডপ্রেস আপনাকে দিচ্ছে তাদের ৩ গিগাবাইট জায়গা, আর ব্লগার দিচ্ছে মাত্র ১ গিগাবাইট জায়গা। তাছাড়া, যারা এখন বড় বড় ওয়েব সাইট তৈরি করছে, তারা সবাই এখন ব্যবহার করছে ওয়ার্ডপ্রেস। যাই হোক, আমার মতে ওয়ার্ডপ্রেসেই ব্লগ তৈরির সবচেয়ে ভাল স্থান। তাহলে আর কথা বেশী না বাড়িয়ে মূল টিউনে ফিরে যাই।
কিভাবে ওয়ার্ডপ্রেসে রেজিষ্ট্রেশন করবেন?
অন্যান্য সব একাউন্ট খোলার মতোই ওয়ার্ডপ্রেসে আপনি সহজেই একাউন্ট করতে পারবেন। যাক, প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসের নিজস্ব ওয়েবসাইটে যান। ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইট হলঃ http://www.wordpress.com. এখান থেকে Sign UP বাটনে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে চলে আসবে একটি রেজিষ্ট্রেশন ফর্ম। এখানে সঠিক ভাবে পূরণ করে Sign Up বাটনে ক্লিক করুন।
Blog Address: এখানে আপনার ব্লগের ঠিকানা দিন। যেমনঃ tweetersite. তাহলে আপনার ব্লগের ঠিকানা হবে tweetersite.wordpress.com
Username: এখানে ব্যবহারকারির নাম দিন।
Password: এখানে আপনার পচন্দের পাসওয়ার্ড দিন।
Confirm Password: এখানে আপনার পাসওয়ার্ডটি আবার দিন।
E-mail Address: বক্সে আপনার ই-মেইল ঠিকানাটি দিন। এক্ষেত্রে আপনি একটি নতুন ইমেইল তৈরি করতে পারেন।
এবার Sign Up বাটনে ক্লিক করুন। সব ঠিকঠাক থাকলে একাউন্ট খুলে যাবে। এবার আপনার ইমেইল খুলে দেখেন একটি Confirmation Link যাবে। লিংকটি ক্লিক করুন, তাহলেই আপনার একাউন্ট সক্রিয় হয়ে যাবে। এবার আপনার একাউন্টটি লগইন করুন। এই জন্য এখানে যান। তারপর উপরে দেখবেন লগইন বার আছে। এখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করুন। অথবা, আপনার ব্রাউজারের এড্রেসবারে আপনার ব্লগের ঠিকানা লিখে তারপর লিখুন /wp-admin. যেমনঃ untweeter.wordpress.com//wp-admin. এখানে untweeter এর পরিবর্তে আপনার ব্লগের আইডিটি দেন। তাহলে আপনার ব্লগের ডেসবোর্ডে বা কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবে। এখান থেকেই আপনাকে সব কিছু কন্ট্রোল করতে হবে আপনার ব্লগের।
বি:দ্র: ওয়ার্ডপ্রেস শিখতে প্রেরনা দিতে লেখাটি মুল লেখক Zamil Hossain Sezan ভাই এর অনুমতি নিয়েই প্রকাশ করা হলো ।
Reporter & marketing officer admin of wordpress group
Click This Link
৫টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।