somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবাদের শিরোনাম লিখন

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংবাদের শিরোনাম লিখন
জাহাঙ্গীর আলম শোভন

শিরোনাম সংবাদের একটা অংশ। শিরোনাম লেখাও একটা শিল্প। সংবাদ শিরোনাম লেখার ক্ষেত্রে মুন্সিয়ানার পরিচয় দিতে পারলে সংবাদ আকর্ষনীয় ও পাঠকপ্রিয় হয়ে উঠে। একজন ঝানু সাংবাদিক একজন দক্ষ শিরোনাম লেখকও বটে বিশেষ করে সহ সম্পাদকদের এ ব্যাপারে নির্জলা দক্ষতা থাকতে হয়। একটি স্বার্থক শিরোনাম রচনার জন্য কতগুলো বিষয় নজর রাখতে হয়।


১. মূল বক্তব্যের ভিত্তিতে
প্রতিটি সংবাদের একটি মূল বিষয় থাকে। একটি সংবাদে অনেক বিষয় আলোচনা করা হলেও একটা মূল বিষয় থাকবে সংবাদ শিরোনামে । মূল বিষয়কে ফোকাস করে রচনা করতে হবে।



২. কাহিনীর সাথে সঙ্গতিপূণ:
সংবাদের শিরোনাম মূল গল্পের সাথে সঙ্গতিযুক্ত হবে। সংবাদ শিরোনাম পাঠ করেই যেন পাঠক সংবাদটি সম্পর্কে ধারণা অর্জণ করতে পারে এবং কিছু জানতে পারে। পাঠক এমনটা কখনোই প্রত্যাশা করে না যে আপনি সংবাদে যা লিখবেন তা শিরোনামে নেই।


৩. আকর্ষণীয়:
এটা একটা সংবাদ শিরোনামের অন্যতম প্রধান গুন। শিরোনাম দিয়েই পাঠককে প্রথমত সংবাদের প্রতি আগ্রহী করে তুলতে হবে। শিরোনাম আকর্ষনীয় না হলে পাঠক যদি সংবাদ পাঠে আগ্রহী না হয় তাহলে মূল থবরে কি ভালোমন্দ আছে তা আপনি কাউকে জানাতেই পারলেন না।

৪. সহজ সরল ও সাবলীল
শিরোনাম হতে হবে সহজ সরল যাতে করে পাঠক একবার পড়েই শিরোনামের ভাবার্থ বুঝতে পারে এবং সংবাদ সম্পর্কেও একটা ধারণা পেতে পারে। জটিল শিরোনাম রচনা করে বাহাদুরী দেখাতে চাইলে মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।

৫. সংক্ষিপ্ত
শিরোনাম হতে হবে সংক্ষিপ্ত। যতোটা সংক্ষিপ্ত শিরোনাম রচনা করা যায় ততই উত্তম। তবে সংক্ষিপ্ত করতে গিয়ে কখনো অর্থহীণ শিরোনাম রচনা করা উচিত নয়।

৬. সাধারণ নিয়ম
একটা শিরোনাম লেখার জন্য সাংবাদিকতার নিয়ম অনসারে কিছু শর্ত বা নিয়ম থাকে। একজন সম্পাদক বা প্রতিবেদককে শিরোনাম রচনার সময় অন্যান বিষেয়রে সাথে এই বিষয়টিও মাথায় রাখতে হয়।

৭. নির্ভুল
অবশ্যই শিরোনাম হবে নির্ভূল। একটি সংবাদের শুরুতেই যদি ভুল থাকে। তাহলে সংবাদ সাংবাদিক ও সংবাদপত্র তিন বিষয়ের প্রতি পাঠকের নেতিবাচক ধারণা তৈরী হবে।

৮. পূণরাবৃত্তি বর্জিত
একটি শিরোনামের ভেতর একটি শব্দের বার বার ব্যবহার শিরোনামের স্বাভাবিক সৌন্দর্যকে ব্যহত করতে পারে। এজন্য শিরোনাম রচনার সময় এ বিষয়ে সচেতন দৃষ্টি রাখতে হবে।

৯. ঐতিহাসক বর্তমান কালে :
শিরোনাম লিখতে হয় ঐতিহাসিক বর্তমান কালে। ব্যতিক্রমও হতে পারে। কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রে এটাই প্রচলিত। যেমন ‘‘প্রধানমন্ত্রী গতকাল গোপালগঞ্জ সফর করেছেন’’ এটা না লিখে লিখা হয় ‘‘প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর’’ এটাই শিরোনাম লেখার বহুল প্রচলিত পদ্ধতি।

গ্রন্থসূত্র:
১। সংবাদ সম্পাদনা- খোন্দকার আলী আশরাফ, পিআইবি- ২০০৩
২। সাংবাদিকতা- দ্বিতীয় পাঠ, আর রাজী। ভাষা চিত্র, ঢাকা ২০০৯
৩। সম্পাদনার প্রথম পাঠ-অরুনাভ সরকার। পিআইবি ২০০৬
৪। সংবাদ লেখা ও সম্পাদনা, সিকান্দার ফয়েজ, বাংলা একাডেমী ২০০১
৫। সম্পাদকের নোট বই (প্রবন্ধ): জাহাঙ্গীর আলম শোভন ২০১
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×