somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ২

২০ শে মে, ২০০৯ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে ছুটি তাই এখন থেকেই প্রস্তুতি হিসেবে আজ খানা দশেক মুভি নিয়ে এলাম।

আর প্রথমখানা দেখেই অশ্রুসিক্ত নয়নে শেষ না করেই উঠে পরলাম। কি ছিল মুভিটাতে? এক লেখক যে নিরিবিলিতে লেখা শেষ করবে বলে তার শৈশবের বাড়িতে ফিরে আসে। কিন্তু কিছুতেই সে কিছু লিখতে পারছে না। এদিকে তার বাড়ির কেয়ারটেকার তাকে সারক্ষণি জ্বালাতন করছে একটা নাশপাতি গাছের কোনো ফল না হওয়াতে। বাগানের আর সব গাছ ফল দিল কিন্তু এই একটা গাছ এবার কোনো ফল দিচ্ছে না। এ যে গাছটার গোয়ার্তুমি এই বলে কেয়ারটেকার বলে যেতে থাকে যে গাছটার শাস্তির ব্যাবস্থা করা লাগবে নইলে ওটার দেখাদেখি বাকীগুলোও ফল দেয়া বন্ধ করে দিবে।

গাছকে শাস্তি!! ভ্রু কুঁচকে উঠলো। বিদ্যুৎচমকে মনে পরলো আমির খানের "তারে জামিন পার" মুভিটে এমনি একটা লাইন ছিল, "সলোমন দ্বীপে যখন দ্বীপের অধিবাসীরা কোন গাছকে কেটে ফেলতে চায় তখন গাছটার সামনে যেয়ে তারা ইচ্ছেমতন গাছটাকে অভিসম্পাত করতে থাকে আর এতেই গাছটা মরে যায়"। শাস্তির কথা শুনে লেখকেরো প্রতিক্রিয়া ছিল দেখার মতো। এমন তুচ্ছ একটা বিষয়ে তাকে বিরক্ত করার জন্য সে কেয়ারটেকারকে কিছুটা ভৎসনা ও করে। কিন্তু কেয়ারটেকারকে বিদেয় করে দেওয়ার পরেও লেখক কিছুতেই কিছু লিখতে পারছেনা। সে ভাবে প্রতি একঘন্টায় যদি সে এক পৃষ্টাও লিখে তাইলে দিন শেষে আট ঘন্টা কাজ করলে আটপৃষ্টা লিখা হয়। কিন্তু লিখবেটা কি নিয়ে?

কেয়ারটেকার এদিকে গ্রামের মোড়লকে নিয়ে আসে। দুজনে মিলে লেখককে বুঝাতে থাকে যে গাছটার এমন গোয়ার্তুমি চলতে দেয়া যায় না। একটা রিচুয়ালের ব্যাবস্থা না করলেই নয়। মোড়ল তাকে স্মরণ করিয়ে দিতে থাকে এই নাশপতি গাছটা লেখকের কি প্রিয়। ছোটোবেলায় লেখক তার "M" এর সাথে এ গাছে চড়ে কত না মজা করেছে। "M" হচ্ছে লেখকের চাইতে দু/তিন বছরের বড় তার এক কাজিন এবং তার হারানো ভালবাসা। মুভির এই পর্যায়ে লেখক স্মৃতিচারণ করতে করতে তার শৈশবে হারিয়ে যায়। মূলত এই স্মৃতিচারণ টুকুই ছবিটার প্রাণ। "M" তার সমস্ত সত্ত্বা জুড়ে এতটাই জড়িয়ে থাকে যে তার জন্য সে দিনে হাজারটা কাজ করে দিতে পারে। তাদের দুজনের শৈশবের দৃশ্যগুলো এতোটাই চিত্তকে আবিষ্ট করে রাখে যে তাদের বিচ্ছেদকালে বুকের ভেতরটা ব্যাথায় টন্‌টন্‌ করে উঠে। তখন কি আমার নিজের শৈশবের কোনো ঘটনা মনে পড়ে গিয়ে থাকবে। হতে পারে কারণ তাদের দুজনের বিচ্ছেদ দৃশ্য এবং এর একটু পরে গাছকে বকুনি দেওয়ার দৃশ্যগুলো দেখে চোখের জল আর সংবরণ করতে পারলাম না।

মুভিটি যারা দেখতে চান তাদের জন্যঃ

ছবির নামঃ The Pear Tree
ভাষাঃ ফারসি
পরিচালকঃ দারিউশ মেহেরজুই



The Pear Tree

আমার কিছু ভালোলাগা মুভির তালিকা
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৪৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×