somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু স্মৃ্তি.......বিস্মৃত হওয়ার আগে

০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এমন কেউ নই যার জীবনের ছোট ছোট ঘটনা গুলো অনেক মানুষ জানবে বা মনে রাখবে। আবার এটাও ঠিক সময়ের সাথে আমি নিজেও হয়তো অনেক কিছু ভুলে যাব। আমি যখন হারিয়ে যাবো সেগুলোও হারিয়ে যাবে। কাজেই স্মৃতিগুলোকে ধরে রাখার দায়িত্ব শুধুই আমার। এ কারণেই এ লেখার শুরু।একজন ও যদি পড়ে সেটাই অনেক। অচেনা-অজানা কেউতো একজন আমার সময় গুলো জানবে। দেখা যাক কতটুকু পারি।

আমরা বইবেলাঃ স্কুল জীবনে বইয়ের পোকা ছিলাম আমরা কয়েকজন। গোগ্রাসে গিলতাম তিন গোয়েন্দা, সেবার কিশোর ক্ল্যাসিক, কিশোর তারোকালোক, কুয়াশা, সায়েন্স ফিকশন।আর চলতো বইয়ের আদান প্রদান। যে স্যার বা ম্যাডামের ক্লাস বিরক্ত লাগতো , তার ক্লাসে পাঠ্য বইয়ের ফাঁকে থাকতো গল্পের বই। ভালোই চল ছিল এভাবে। কিন্তু একদিন নাজমা আপা ক্লাসে এসেই ক্যাপ্টেনকে হুকুম দিলেন গল্পের বই অভিযান চালাতে। সেদিন আমার ব্যাগে এবং ডেস্কে না হলেও ৩/৪ টা বই।ভয়ে তো হাল খারাপ। ধরা পরলে শ্যাস। সৌভাগ্যক্রমে বসে ছিলাম ক্লাসের মাঝামাঝি। আমার কাছে আসতে আসতে মাথায় বুদ্ধি এলো বইগুলো চেয়ারে রেখে তার উপর বসে পড়লে কেমন হয়। কাউকে তো আর সিট থেকে উঠিয়ে চেক করছে না।যে ভাবা সে কাজ। এবং সেদিন সত্যি আমি ছাড়া ক্লাসের বাকী সবার বই জব্দ হয়েছিল।

আমার স্কুল জীবনে আমার টিচার ছিল আমার বাপি।বইয়ের ভেতর বই রেখে পড়া বাসাতেও চলত।তাতেও যেন হচ্ছিল না। আমার তখন মাথায় বুদ্ধি এল বাথরুমে তো বসেই থাকি ঐ সময়টুকু কাজে লাগালেই তো পারি।আর কী এর পর থেকে শুরু আমার বাথ্মরুমে বই পড়া।মাঝে মাঝেই মামনির হাতের নরম-গরম চড় খাবার পরও আমি আমার পড়া চালিয়ে যাচ্ছি। বিরক্ত হয়ে আম্মাজান বাপিকে বলে দিল এবং একদিন তার হাতে ধরা পড়লাম। থাক সেই কথা আর মনে করতে চাই না :P
আমার সুখের আকাশে কালো মেঘ কয়দিন আর ভালো লাগে। এর মধ্যে বাসায় এল মেজমামা আর মামীমা।ভাবলাম এই সুযোগ। তারা বাসায় থাকলে তো আর বাপি-মামনি কিছু বলবে না। আবার শুরু করলাম বাথরুম অভিযান। কপালে সুখ সইল না। ভুল করে কিশোরতারকালোক তাকের উপর রেখে চলে এলাম।আর কী....বাপি র হাতেই পড়ল। /:)
আমাকে বাঁচাতে মামা-মামী ছুটে এলেন এবং কাহিনি শুনে থ। মামী কিশোরতারকালোক দেখে হাসতে হাসতে বলল, "আমি তো ভাবছিলাম অন্যরকম কোন বই;) আর বাথরুমে যেয়ে বই পড়ার কী হলো!!!!!"
আমার মহৎ চিন্তাটার কেউ কোন দামই দিলো না।
এই ঘটনা পড়ে কেউ এটা মনে কইরেন না যে আমার আব্বাজান বা আম্মাজান বই পড়ার বিপক্ষে। তারাই কিনে দিত। প্রতিবছর বার্ষিক পরীক্ষার পর একটা বাজেট দেওয়া হত বই কেনার জন্য।

তিন গোয়েন্দা পড়ার আমাদের একটা আলদা গ্রুপ ছিল। আমরা নিজেরা নিজেদের তিন গোয়েন্দার চরিত্রগুলোর নাম ধরে ডাকতাম।আমি ছিলাম মুসা আমান, লিমা-কিশোর পাশা, স্নিগ্ধা-রবিন মিলফোর্ড, তৃণা-জিনা, জেসমিন-ফগ র‍্যাম্পার আর চুমকি-রাফিয়ানা(জিনার কুকুর)।চুমকি ভয়াবহ খেপত যখন ওকে রাফি বলা হত।

(চলবে)
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×