somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Road painting ... At Shahjalal University of Science & Technology

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে শুরু হলো শাহজালাল এর দীর্ঘ রোড পেইন্টিং।
আজকে সকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হলো ভর দুপুরে।
সকাল থেকে রোদের তাপ বেড়ে চলেছিলো। আমি একটু দেরি করে গেলেও শুরু হলো বেশ দেরি করে,একগাদা উৎসাহী ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছিলো নিজেদের মতো। বেলা বাড়তে থাকলেও তাদের উৎসাহে কোনো ভাটা পরতে দেখলাম না।আমিও অনেকদিন পর অনেগুলো মানুষের সাথে একটা সুন্দর কাজের জন্য অপেক্ষা করতে লাগলাম।

অবশেষে শুরু হলো রাস্তা পরিষ্কার করা,যদিও কাল রাতে নাকি ধোয়া হয়েছিলো। গেট থেকে আসার রাস্তা থেকে শুরু হলো,শেষ হবে সেন্ট্রাল অডিটোরিয়াম পর্যন্ত,সম্ভব হলে হল পর্যন্ত হবে।
অনেকগুলো গ্রুপ একসাথে কাজ করতে লেগে গেলো- রোদ মাথায় করে!

আমি প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে ব্যপারটায় অভ্যস্ত হয়ে গেলাম,জুতো খুলে চক হাতে বসে আঁকতে লেগে গেলাম আর বাকিদের দেখে। এমনিতে এক কিলো রোড রিকশা নিয়ে পার হয়ে যাই,আর আজকে কতোবার যে হাটলাম,তার হিসাব মেলাতে পারছিনা এখনও।
রং করা শুরু করলেও আমার পা বিদ্রোহ করে বসলো,হাত ও। আর টানতে পারছিলাম না। চলে গেলাম চা খেতে, কাপ এ পোষালো না,তাই গ্লাসে চা দিলো মামা। তখন এক কাপ কড়া লিকার এর চা আমার মেজাজ টা ঠিক করে দিলো,আর ভাবলাম কেন এতদিন এইসব থেকে দূরে ছিলাম।
আজকে তোমার জন্মদিন,সু,আমি তোমাকে বলতে পারিনি তা বলতে পারবেনা,আমি আজকে এই বছরের প্রথম কোকিলের ডাক শুনেছি,সকালে, মনে হচ্ছিলো আমাদের সবাইকে শুভেচ্ছা জানাতেই অথবা তোমাকে মনে করতে।
বিকেলের উল্টো হাওয়া যখন ঝেড়ে পরিষ্কার করা পাতাগুলোকে আবার এনে ফেলে রাস্তায়,আমরা কেউ বিরক্ত হলাম না,যে ধুলোর ভয়ে আমি পা ঢেকে রাখি, সেই ধুলো আমি ঝেড়ে পরিষ্কার করে তবেই আঁকতে লাগলাম।

অনেক ক্লান্ত শরীর,কাল আবার যেতে হবে...
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×