গরমের দিন গুলোতে আমার বাসায় প্রচুর কাঁচা আম কিনতে হয়-আমরা আমের শরবত,আমের ভর্তা, আমের ডাল, আমের টক, চাটনি খাওয়া হয়। তোমাকে আমি অনেক ঝাল দিয়ে আমের ভর্তা বানিয়ে তোমাকে খাওয়াতাম, আমি নিজেও খেয়ে নিতাম আগেই!
তুমি তোমার বাবার চোখ ফাঁকি দিয়ে তোমার মাকে রান্নাঘরে কাজে ব্যস্ত রেখে এসে কাঁচা আম, নিতে।
আজকাল তোমাকে আমি দেখিনা, আমার খুব খুব ইচ্ছে করে তোমাকে আমগুলো দিয়ে তারপর খাই। তোমাকে দিতে পারিনা বলে আমি বাসায় আসার পর আর আম খেতে পারিনি,দুইবার আমি নিয়েও খেতে পারিনি। দোহাই দিচ্ছি দাঁত টক হবার!!
তোমার পরীক্ষা কেমন হচ্ছে? আমি আজও প্রার্থনা করি, পড়,ভালো করে।
গরমে আর তোমাকে কেউ বাতাস করবেনা রাতে, ইলেক্ট্রিসিটি চলে গেলে। হয়তো কেউ আসবে, আবার ও রাত জেগে বাতাস করবে, তোমার পা টিপে দিবে....
তুমি আমাকে এরকম অপমানের পর, অনেক অমানুষিক নির্যাতনের পর ও আমি তোমার জন্য অপেক্ষা করি, ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



