somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মানুষটি আর হুকুম!

২৭ শে মে, ২০১৩ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মার পাড়ে বাড়ি তার, জানতাম না, জানাশোনার ও বেশিদিন না, তবুও ভালোলাগে। ভালোলাগে তার কথাবলা, তার চলে যাওয়া,সব।

পরিচয় LinkedIn -এ, একটা মেসেজ, মেইল চেক করার পর দেখলাম, কেউ একজন, অপরিচিত, রিপ্লাই দিলাম, আবার মেসেজ, আমার আবার রিপ্লাই.... চললো মেসেজ এর আদান প্রদান। তারপর মেইল অ্যাড্রেসে মেইলে চালাচালি।
আমার কাজের ফাঁকে ফাঁকে মেইল চেক করা, তারও কাজের মাঝে আমাকে লেখা। কাজগুলো আমার আর একঘেয়ে লাগেনা। বড়ো ভালোলাগে।
ফেসবুকে নাই শুনে বোধহয় বিশ্বাস করলেন না তিনি, পরে বুঝলেন হয়তো আসলেই নাই। মেইল হয়ে যায় অনেক,কিভাবে চ্যাট করা যায়? google talk । অবশেষে তাই হলো, নতুন ইউজার, ফোন দিলেন, আমার কথা শুনলেন, আমার শোনা হলোনা, বলছেন না। কয়েকবার বললাম, বলছেন না। রাগ লাগলো।
একসময় বললেন। আমার অবাক লাগছিলো, এরকম কেন স্বরটা? বাচ্চাদের মতো?
ছবি দেখতে চাইলেন, চিনতে পারছেন না, একটা ছবি দেখে বলছেন, তোমাকে খুব পরিচিত লাগছে।
দেখলাম তার ছবিও, আমার তখন মনে হলো, না,উচিত হয়নি দেখা, তার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হতো, হয়তো সেই, তবে আমি নিশ্চিত না। এই অনুভুতিটা বোধহয় ভালো লাগতো।
মেসেজ- কি করো?
- লিখি,আপনি?
-ঘুমাবেনা?
-ঘুমাবো,এখন না। আপনি?
-পরে।
কদিন গেলো, এরকম।
------------------------------
একদিন খুব রাগ লাগলো,ফোন দিলাম, ধরলেন না, রেগে আর দেইনি।
সন্ধায় একটা অপরিচিত কল এলো,ধরতে পারলাম না, রাতে আবার এলো, তিনি ফোন দিলেন। কোথায় আপনি?
-হসপিটালে।
-কেন? কি হয়েছে? কেমন আছেন?
-ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট। ল্যাব-এ।
-ভাইয়া,এরকম কেন হলো?আমি আর রাগ করবোনা।কোনদিন না।
-রাগ করেছো কেন?
-কেমন আছেন? আপনি ফোন ধরেন নাই, ফোন দেন নাই, তাই রাগ করেছি। সাবধানে কাজ করবেন না? এটা কেমন কথা?
-হুম, করবো।
-আচ্ছা। .....
রাতে ঘুমাবার আগে অনেক্ষন অপেক্ষা করে তবে ঘুমাতে যাই, যদি ফোন দেন, আমি না ধরতে পারি? উনার খারাপ লাগে...
কেন যে এত সাত-পাঁচ ভাবি!
-কি করো?
-কিছুনা। আপনি?[আমার হাতের কাজ ফেলে রেখে তার প্রতি আগ্রহ দেখাই]
-শুয়ে আছি।
-এই দুপুরে?
-হুম। কি করছিলে?
-স্নান থেকে এলাম, চুল শুকাই।
-ও,তবে শুকাও।
-আচ্ছা।
-রাখি?
-আচ্ছা।
-এভাবে 'আচ্ছা' বলতে নেই।এত সহজে মেনে নিতে নেই।
-আচ্ছা।
-কোথাও যাবে?
-বের হবো, একটা মাউস কিনবো।
-শুক্রবার?খোলা পাবে দোকান?
-আজ না হলে আর সময় নেই। বাকি দিনগুলোতে সময় পাওয়া যায়না।জানেনই তো।
-হুম। আমার জন্য একটা গ্লাস কিনে আনবে? আমার ওদিকে যাওয়া হচ্ছেনা।
-ভাবছিলাম জানতে চাইবো গ্লাস কিনবো কি না, বের হওয়ার সময় ফোন দিতাম।ওটা জরুরী।
-না না,কিনো না। আমিই কিনবো।
-আমি পারবো তো।দিতে পারবো।
-না,কথা শোনো।
-আচ্ছা।
-কখন বের হবে?
-একটু পর। রুমমেট ফোন দিলেই।
-আচ্ছা।সাজগোজ করো।
-না।
-কেন?
-ভালোলাগেনা।
-ও।
-রাখবো।
-রাখবা?
-হুম,যেতে হবে যে।
-আচ্ছা।
বেশ কিছু কিনলাম দুইজন মিলে,ফিরছিলাম। রিকশা থেকে নেমেই আমি আমার রুমমেট এর হাত ধরে একটা দোকানে যাচ্ছিলাম,নেমেই নিচে রাস্তার দিকে তাকিয়ে হাঁটছিলাম, মুখ তুলেই দেখলাম, একটা মানুষ,তাকিয়ে।ঠান্ডা চোখ তাঁর। তিনি। দেখছিনা,অথচ আমার দিকে তাকানো একটা মানুষ,হাসলাম। তিনি হাসতে গিয়েও সেটা আটকে নিলেন।আমি চলে গেলাম।
আমার ভয় লাগছিলো। একসময় রাগ লাগলো, কেন এভাবে দেখা হলো? এরকম হওয়ার কথানা,কেন হলো? কেন হবে? কেন ওখানে দাঁড়াবেন?
মন খারাপ হলো প্রচন্ড।
ফিরে এসে ফোন দিলাম না।ভালো লাগছিলো না কিছুই।

রাতে কথা হলো,তার স্বভাব মতো কম কথা বললেন।আমি কেবল একটা মেইল করলাম।

ঘুমাচ্ছিলাম। ফোন এলো। বাসায় যাবেনা?
-যাবো। কাল। কাজ আছে। অনেক।
-ও। আচ্ছা।
-আপনি?
-কাল যাবো। বাসায় গেলে ফোন দিবেনা।
-অর্ডার?
-হুম।আমি না দেওয়া পর্যন্ত দিবেনা। মেসেজ না,ফোন না। মেইল ও না।
-কেন?
-তাই।
-আচ্ছা।

আজকে সে বাড়িতে, আমার সারাদিনের অপেক্ষার পর সন্ধ্যায় তাঁর ফোন আসলো।যা তা বললো। বুঝলোইনা আমার খারাপ লাগছে।
একদম না। একটু পর রেখে দিলো,তাও ভালো দিলেন তো।

এখন কথা বলতে ইচ্ছে করছে,খুব, ফোন দেওয়ার অনুমতি নাই।
আমার অপেক্ষা করতেই ভালো লাগে,সারাদিন ভাবি, কখন ফোন দিবেন,একসময় তো দিবেন, না দিলে তো পরদিন দিবেন,নাহলেও তার পরদিন। আমার এটা ভাবতেই ভালো লাগে।কেন যে!


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×