[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/meghersu_1372240066_1-hh.jpg
আজকাল আর বাসায় বসে বৃষ্টি দেখা হয়ে ওঠেনা। আমার খুব ভালো লাগে বৃষ্টি দেখতে। জানালা, আমার হাজারদুয়ারী বাসা ভালো লাগেনা, বা শতবাতায়ন! একটাই ভালো,তাও বাইরের বাতাসটুকু থাকুক।
আমার নির্লিপ্ততার জন্য কারোর কাছ থেকে আমার নিজেকে নতুন করে চিনতে বাধ্য করলো। তিনি বলছেন, তুমি আসলে অনেক অহংকারী, damn care, egoist ...
-আরে! আচ্ছা,আপনার যা ইচ্ছে তাই বলতে পারেন।
-না, আমি যা ইচ্ছে তাই বলছিনা,তোমার বাস্তব নিয়ে ভাবা উচিত। আমার মা আর আমিই। অতীত ভুলে যাও, এসব নিয়ে ভেবে কেন নিজে কষ্ট পাবে?
-আমি পাচ্ছিনা, আমি ভালো আছি।
-তুমি ওকে নিয়ে ভাবোনা?
-না। সময় নাই। আর চাইনা বলেই ভাবিনা। নিজের সব নিয়ন্ত্রন করতে শিখে গেছি।
-সময় পাওনা? শোনো, আমি যখন দশ বছরের, তখন একজন চল্লিশ বছরের মহিলার প্রেমে পরেছিলাম।
- [আমি চুপ]
-আমি যখন ক্লাস টেনে পড়ি,তখন আমার চেয়ে চার বছরের বড় একটা মেয়ের প্রেমে পড়ি।
-[আমি কথা খুঁজে পাচ্ছিলাম না]
-আর আমি আজকে চৌত্রিশ বছরের একটা মানুষ, আর আমি কিনা প্রেমে পরলাম তোমার মতো, এগারো বছরের ছোটো একটা মেয়ের যে কিনা এরকম! like ঋতুপর্ণ !
-আচ্ছা, ঋতুপর্ণ ঘোষ কি এতই খারাপ? এরকম বলছেন যে?
-কেন? তোমার লাগছে?
-হ্যাঁ, মানে আমার তো তাঁকে ভালো লাগে।
-ওহ,তাই তো, তোমার লাগবেই। তোমার তো লাগবেই.. [বোধ হয় কথা হারিয়ে ফেলেছেন]
-আচ্ছা, ভালো থাকুন।
আমি ভাবছিলাম, আরে! কোথায় সেই ঋতুপর্ণ আর কোথায় আমি! আমি কিভাবে এতো অহংকারের অধিকারী হলাম বুঝলাম না, damn care? কই, আমি তো সবার কথাই ভাবি,কে কি বললেন,কিভাবে বললেন, না জানলেও তা নিয়ে বেশকয়েকটা কারণ বের করে ফেলি, আর egoist ? কই আমাকে তো এই শব্দটা আর কেউ বলেনি! নিজেকেও তা মনে হয়না। দুজনকে জিজ্ঞেস করলাম, কেউ তো বলেনি!
থাকুক। আমার তো কাজ আছে, একটা মানুষকে বেশিদিন আরেকটা মানুষ কষ্ট দিতে পারেনা, তার ও হবেনা ।
অনেকদিন পর সারাটা দিন বৃষ্টি হলো,আমি দেখছি, সকাল থেকে।
আমার আর ওই পশ্চিমের জানালাটা নেই। এবার উত্তরের জানালা!
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।