somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে মানবতার দাম নেই ....

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন ধরে মনটা খুব খারাপ,না,আমি ফেসবুকে এটা লিখতে যাচ্ছিনা। একটা যাও বান্ধবী ছিলো,সেও ঠিক ভরসা করতে না পেরে দূরে দূরে থাকছে। নিজেকে সামলে নেওয়ার প্রস্তুতি মনে হয়। কিন্তু সেটার দিকে যে ভ্রুক্ষেপের সময় হচ্ছেনা,যদিও ভাবছি আজই কথা বলবো। পেরে উঠছিনা।

আমি আর বাবা রোজ রাতের খবরটা মায়ের সিরিয়াল শেষ হলেই দেখার সুযোগ পাই, আজকাল কিছু চ্যানেল সারাদিনই খবর দেয়,আর স্ক্রলবারের সুবাদে একেবার মিস করলে ঝামেলা থাকেনা। খবর তো খবরই। কিছু খবর কেবল ভ্যাবলার মতোন দেখি, কিছু খবর দেখে শিউরে উঠি,কিছু খবর স্তব্ধ করে দেয়, কিছু খবর ভাবায়। আমাদের ছোট্ট একটা দেশ,তাতে বেশিরভাগ মানুষগুলোর অতো বড়ো কোন স্বপ্ন দেখেনা,আর দেখলেও একটা সময় দেখা বন্ধ করে দেয়,কাউকে বন্ধ করতে বলা হয়,আর কেউ কেউ স্বপ্ন দেখাটা বন্ধ করে আসে। একবার হাত কাঁপেনা? একবার ভাবেনা,মানুষটা আমার ভাইও হতে পারতো...হতে পারতো বোনের স্বামী যে প্রতি ঈদে সালাম করে সালামি নিতে লজ্জা পায়?

রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশ আর এখন নীলাদ্রি চট্টোপাধ্যায়... আরো হয়তো আছে, কিন্তু কে?

গত রাতে চ্যাটে ভাই বলছে, আমার মনটা খুব খারাপ রে,এরকম এতো অবলীলায় কিভাবে মানুষটাকে মেরে ফেললো?
শান্তনা কী দিবো? আমার নিজেরও শান্তনা দরকার,যদিও জানি এটা সবসময় মিথ্যে হয়। কি যে বলেছিলাম সেটা মনে নেই। তবে ও আর ঘাটায়নি,কী বুঝেছিলো কে জানে!

বাবার কন্ঠে উৎকণ্ঠা, 'তুই ব্লগে লিখিস না? কি লিখিস?'
আমি অবাক হয়ে,'কেন বাবা?'
বাবা বললেন, 'কি নিয়ে লিখিস?'
আমি সত্যিটাই বললাম,'প্রেম ভালোবাসা, নিজের ভেতরের কথা গুলো, গোপন,কিন্তু গোপন রাখা যাবেনা যা,তাই লিখি।'
বাবা সন্দেহের দৃষ্টিতে দেখে বললেন, ' ধর্মীয় ব্যপার নিয়ে লিখিস না তো? তুই তো ওটাকেও একটা ইভোলিউশন মনে করিস।'
আমি টাশকি খাই, 'বাবা,আমি ভালো করে জানিনা,তাই ওটা নিয়ে লিখিনা,জানলে দেখা যাবে। '
-না না, লিখিসনা।দেখ না, কতোজন কে মেরে ফেলছে।
আমি চুপ করে রইলাম। লিখিনা অনেকদিন। আজ মনটা উদাস হয়ে গেল।

বাবা একটু পর বললো, 'পড় তো নীলাদ্রি চট্টোপাধ্যায় ব্লগে কী লিখেছিলো '
আমি ল্যাপটপ টা খুলে বসলাম,পড়লাম কয়েকটা ব্লগ। বাবা বলছে, 'ও তো কোন ধর্মকেও ছেড়ে কথা বলেনি দেখছি! তবে কেন .....' বাবা ইতঃস্তত করেন... আমি বুঝতে পারি,কিন্তু সব তো বলা যাবেনা, সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের দেশে মনের কথাগুলো মুখে আনার মতো পরিস্থিতি নেই।
আমিও চুপ রইলাম,বাবাও চুপ রইলেন। মুখোমুখি বসে রইলাম,নৈঋত কোনে মেঘ জমছে, বৃষ্টি হবে।

বাবাই নীরবতা ভাঙলেন, ফেসবুকে লাইক-টাইক দিসনা। ভয় লাগে রে। ছেলেগুলোকে মেরেই ফেললো,অভিজিতের বাবার সেই অসহায় মুখ, লোকটা যেন ছেলের মৃত্যুতে ছোটো হয়ে গেছেন। এটাও ঠিক, সবাইকে বলতে দিতে হবে,এভাবে মেরে ফেললে তো বলবেনা কেউ,যুক্তির দিকগুলো খুঁজে পাবেনা, সমালোচনাও করার কেউ থাকবেনা.....ইস ছেলেটাকে মেরে ফেললো,কতোগুলো মানুষকে মারলো ওরা....কেন যে এমন করে...

বাবার কথাগুলো আবছা আবছা কানে ঢুকছে,একটু পর বললাম, বাবা,উনি তো আধুনিক, সেই অর্থে সবসময় বর্তমান। শ্বাস নিলেও,না নিলেও। দুঃখের বিষয় বর্তমানটা চুপ হয়ে গেলো।

বাবা ঠান্ডা চায়ে চুমুক দিয়ে বলছেন, হুম, একসময় এই চুপ হয়ে যাওয়া বর্তমান আবারও জেগে উঠবে,তখনও সেটা বর্তমানই রয়ে যাবে।
বাবার চোখে স্বপ্ন কি না সেটা বুঝতে পারিনা, তবে ভেতরে ভেতরে দুঃখবোধের পাশাপাশি একটা আশা জাগে,হয়তো আমার ছেলে এভাবে লিখবে। হতে পারে তথাকথিত ব্লগার নামের মৃত মানুষগুলোর মতোন কেউ।

আরো একটা দীর্ঘশ্বাস বুকের মাঝে আটকে রাখছি...
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×