সব তোমার জানা দরকার, ভালোবেসেছি, ভুলে গিয়েছি আবার ভুলে যাইও নি। কিন্তু তোমার জানা দরকার সব, সব জানার অধিকার তো আছেই যদিও তুমি তার দাবি করোনা অথবা আমিও জানিয়ে দেইনা।
আমি খুব স্বার্থপর, খুব। একটা মানুষের যতোটা হতে হয়, তার চেয়ে খানিকটা বেশিই স্বার্থপর আমি। তুমিও হও, আমার খারাপ লাগলেও বেশিদিন লাগবেনা।
গাঞ্জা ছেড়ে দিয়েছি তোমার এক কথায়, ব্যাগের ভেতর সিগারেট নিয়ে ঘুরলেও খুলে দেখিনা, মাঝে মাঝে হাত বুলাই প্যাকেট টার উপর।
জানি হাস্যকর, জানি রাগ হবে জেনে,কিন্তু এটাই সত্যি। সব জানবে, হাত কাঁপছে, সেই ৫ আগস্ট ফিরে আসুক চাইনা,তবে আসলে ফেরাবেইবা কে,বলো?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



