ভুল ভালোবাসায় তরঙ্গায়িত শোণিত
সাহসের অভাবে লাশের জীবন বহমান
আহ্, আমি যদি নিজের অধিকার করতে
পারতাম হনন, দাঁড় কাকের কণ্ঠে
তাবিজ করে ঝুলিয়ে দিতাম
অধমের মৃতু্যগীত;
সেই গান শুনে তুমি কি আসতে?
আমার নষ্ট হাড়ের দেহখানি
কর্কশ পুড়তো, তোমার অমূল্য দু'ফোঁটা অশ্রুতে
চিতা জুড়াতো, দ্বিধা থাকতো না
অনন্ত নভঃতে ছাই হয়ে ভাসতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



