somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন আছিস রুহি?

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

রুহি চলে গেছে ৬ মাস হয়ে গেল। আজ সন্ধ্যায় হঠাৎ ওকে খুব মনে পড়ছিল। হঠাৎ মনে হল অক্টোবরের ১৯ তারিখে রুহি চলে গেছে, আর ডিসেম্বরের ১৯ তারিখে আমার................... ওর মৃত্যুর দিনটা ১৯ তারিখ হল কিভাবে? এত মিলে যায়????!!

রুহি, কেমন আছিস তুই? আজ মনটা বড় উচাটন হয়েছে। কত ব্যাথা যে বুকটা জুড়ে টনটন করছে । আমি যদি আকাশ পানে হাত বাড়িয়ে চিৎকার করে তোকে বলি সেসব তুই কি শুনতে পাবি আপুটা? তুই প্রায়ই জিজ্ঞেস করতি "বলতো আমি তোকে বেশি ভালবাসি না তুই আমাকে?" আমি খুব অহংকার নিয়ে বলতাম "আমি"। মিথ্যে বলতাম। গত ৬ মাসে তোকে একবারও কি মনে পড়েছে আমার? রাজন নাকি একটা ব্যাংকে চাকরী পেয়েছে। ভালোও আছে যতদূর শুনেছি। মিশুককে বলেছে তুই ছিলি "নষ্টা মেয়ে"!! হায় খোদা! আমরা নিজের জীবন দিয়ে আর কত দিন নষ্টা মেয়ে হব রে রুটি?! মনে আছে রে তোকে রিয়াদ পাজিটা রুটি বলে ডাকতো। তুই না ক্ষেপে ওকে উসকে দিতি "পোড়া রুটি খাবি?" বলে!

রুহি, তোর একা থাকতে খুব কষ্ট হয় তাই না? তুই অন্ধকার ভয় পাইতি। তোর দম বন্ধ হয়ে যেত। এখন কি খুব ভয় পাস জানটা? আমিও রাত জাগা তারা হয়ে গেছি। ঐ আকাশের ঠিক কোন তারাটা তুই রে? চুপি চুপি ঠিকই দেখিস আমাদের তাইনা? তুই মরে গেছিস ভাল হয়েছে, খুব ভাল হয়েছে। কেন যে তোর মত সাহসী হতে পারিনা! জগৎ সংসারটা বড় নীষ্ঠুর। আমি কোন দিন তোর কাছে চলে আসব হুট করে দেখে নিস। তার পর দুজন মিলে কথা কথা বলবো। আমি আমার সমস্ত কথাগুলো কত অকপটে তোকে বলতে পারতাম। আমাকে নিয়ে যাবি তোর কাছে? আমার দম বন্ধ হয়ে আসে রে। কত আর রাত জাগব, কত আর অসহায়ের মত বলবো "খোদা আর পারিনা! ভীষণ ক্লান্ত হয়ে গেছি। তুই কি শুনছিস আমার কথা? একটা কথারও কি জবাব দেয়া যায়না? জানিস ক'দিন যাবৎ রাতে ঘুম না এলে পায়ের কাছে আয়নাটায় তাকিয়ে থাকি। মনে হয় যদি ওতে কোন অস্পষ্ট অবয়ব ভেসে ওঠে! কসম খোদার মিথ্যা বলছিনা। জানিনা কার অবয়ব ভেসে ওঠার জন্য চেয়ে থাকি! তুই ও কি আসতে পারিসনা মাঝে মাঝে? আমি ভয় পাবনা সত্যি!


রুহি ভীষণ উচ্ছল একটা মেয়ে ছিল। আমার ঘরে আসলে আমার অগোছালো ঘরটা গোছগাছ কোরত, আমার চুল আঁচড়ে দিত। কতদিন আমায় মুখে তুলে খাইয়েছে তার হিসেব নেই। ওর একটা মজার স্বভাব ছিল। রাস্তা ঘাটে পান দেখলেই খেতেই হবে ওর। ফেরীওয়ালা হলে কিনে, কিংবা কোন বয়ঃবৃদ্ধ আংকেল আন্টি হলে চেয়ে খেত। ও বলতো "আমার বয়স টা আরেকটু বাড়লেই আমি নিয়মিত পান খাব দেখিস!" বয়স বাড়ার আগেই শেষ হয়ে গেছে। রুহি থাকলে কত কথাই না ওকে বলে হালকা হতাম। আমার অনেক কিছুতে ভীষণ উৎসাহ দিত। উৎসাহ পেয়ে আমি ভাল করার চেষ্টা করতাম। আজ যখন কেউ বলে "উফফ, তোমার লেখা গুলো খুব বিরক্তিকর, তুমি মোটেও ভাল লেখনা" তখনই মনে পড়লো রুহির কথা। ও হলে বলতো " এভাবে না লিখে এভাবে চেষ্টা কর, আরও ভাল হবে!" রুহি আর কোনদিন বলবেনা। এখনও দু'বান্ধবী কে গলাগলি করে হাঁটতে দেখলে মনে হয় আমারও এমন দিন ছিল।

যুক্তিনির্ভর মানুষগুলোর কাছে রুহির চলে যাওয়া অনেকখানি যুক্তিহীন বটে,তবুও রুহিদের মৃত্যু অন্তঃত আমাদের মত আরও কিছু যুক্তিহীন আর বিরক্তিকর মানুষকে কাঁদায়। চিরঅভিমানী রুহিরা রাত জাগা তারা হয়ে স্বগতোক্তি করে "মরে গেছি ভালোই হয়েছে!"
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫০
২৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×