আয়নাটাতে এই আমাকে অন্য আমি লাগে
রাত্রি জেগে পার করি রোজ তোমার অনুরাগে
সন্ধ্যা নামা এই শহরে একলা হাঁটি কোন খেয়ালে
ভেঙে তবু যাইনি আমি পিঠ ঠেকেছে শেষ দেয়ালে
শব্দ হারা নিরব আমি চুপটি করে তোমায় খুঁজি
এখন আমার নাওনাতো খোঁজ নতুন মানুষ পেলে বুঝি
সেকি তোমায় ভালবাসে আমার মতো পাগলাটে নয়
আমার আজো তোমার সাথে মনে মনে সব কথা হয়
সেই জায়গাতেই দাড়িয়ে আছি যেথায় তুমি গেছ ছেড়ে
খুব কি গেছ জিতে তুমি? নিজের কাছেই গেছ হেরে
মরচে ধরা গীটার তারে এখন তো আর সুর বাজেনা
মুখোশ পরা এই তুমিটাও রঙ্গিন আলোয় আর সাজেনা
কেনই গেলে ফেলে আমায় কেনই তুমি রাখলে দূরে
সব ছেড়েও পর করেছ ভেতরটা আজ যাচ্ছে পুড়ে
তোমার আমার শহর জুড়ে গাছের পাতাও ধুসর যে আজ
হয়তো দেখা হবে যেদিন ললাট জুড়ে সময়ের ভাঁজ

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


