ভালোবাসার মাঝে দুরত্ত থাকলে হয় ভালো বাসা
এখন কার ভালোবাসা কেমন যেন ভালো বাসা খোঁজার মতো
তোমার কি আছে? আমি কি পাব কি হবে সব বুঝে ক্যালকুলেশন করে
তবেই ভালো বাসার মতো ভালোবাসা মেলে
কথায় যেমন আছে যত গুর ততো মিষ্টির মতো যত টাকা ততো ভালো বাসা
ঠিক তেমনি ভালোবাসার ক্ষেত্রেও যত অভিনয় আর মিথ্যে ততোই ভালোবাসা
শুধু একটা চিঠি নিয়ে মাস কাটিয়ে দেবার মতো ধৈর্য আমাদের নেই
লং ডিস্টেন্স রিলেশনশিপ? ওরে বাবা এতো অসম্ভব
শুধু একবার হাত ধরার ভালোলাগা নিয়ে যখন পাতার পর পাতা লেখা হতো
এখন লিটনের ফ্ল্যাট না হলে ভালোবাসাই হয়না
ভালো বাসার দুরত্তটা আদৌ মিটবে কিনা জানিনা
শুধু এটুকু জানি যে, আমিও ভালোবেসে ছিলাম
কিছু পাবার প্রত্যাশায় নয়। শুধু ভালোই বেসেছি
ভালো বাসার মতো না হওয়ায় আমার ভালবাসাটুকুও আজ মরে যাচ্ছে’
ঠিক তোমার ছাদের গাছ গুলোর মতো
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



