লক ডাউন লক ডাউন কতো কি যে আছে
সব ঘরে বসা নেই কেউ কাজে
এইভাবে কতদিন ঘরে কে রয়
২ মাস কেটে গেল আছে কি সে ভয়
সোনার দেশে নেই অভাবের শেষ
এর পরও চাপাবাজি বাংলাদেশ
নিষ্ঠুর সময়ের কি পরিহাস
এতো পেয়ে আর কতো খেতে চাস
পুঁজিবাদী সমাজের আছে কিছু লোক
সব দেখে দেখেনা ফেসবুকেই শোক
রহমত ছাড়া সব হবে জেনো শেষ
রয়ে যাবে থেকে যাবে করোনার রেশ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


