
ঘুম আসছেনা দেখে অস্থির চোখ
কখনো মোবাইলের স্ক্রিনে অথবা মনের স্ক্রিনে তোমাতে।
আসলে তোমায় ভেবে অস্থির তাই আমি নির্ঘুম
পুরনো সময় গুলো ভেবে ভেবে আমার রাত্রি জাগা।
আমি কি তোমায় এখনো ভালবাসি? বাসিইতো,
না বাসলে এমন করে নিজের থেকে পালাই কেন?
ভালোবাসি বলেই রাস্তায় তোমায় একা একা খুঁজি
খোঁজার তালিকায় যোগ হয়েছে ফেসবুকের অলিগলি।।
ভালোবাসি বলেই তোমায় কাছে পাবার হাহাকার।
ভালোবাসি বলেই ছুটে বেড়াই যেখানে তোমার আনাগোনা
ভালবাসি বলেই তুমি আমার ছায়া দেখনা একবারও
ভালবাসি বলেই তুমি ভালো আছো জেনে চুপ করে রই
ভালোবাসি বলেই হুট করে হারিয়ে যাব অজানায়
জানি আমি শুধু ভালোবাসি তোমার যে কেউ নই
তবুও ভালোবাসি।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



