আমার কোন গল্প নেই আজ তুমি নেই তাই
সেমাই ছাড়া ঈদে তুমি নামের গন্ধটা খুঁজেই পাইনি
তোমার অপেক্ষায় ঘুমিয়ে পরা আমি নামের মানুষটা
জীবনের অর্ধেকটা সময় অপেক্ষাকেই দিয়ে দিয়েছে
অপেক্ষা তুমি আসবে বলে
অপেক্ষা তোমার ফোন কলের
অপেক্ষা মনের হারিয়ে ফেলা ইচ্ছে গুলোকে নতুন নাম দেবার
অপেক্ষা করতে গিয়ে কাঁচা পাকা চুল হয়ে গেছে শুধুই সংখ্যা
আমি জানি তুমি আসবেনা
আসবেনা তাই চেতনার কষ্ট ঢাকতে অবচেতন হই
তুমি আসবেনা বলেই আমার সেমাই ছাড়া ঈদ
জেগে থাকা সময়ে নিকোটিনে পোড়ে বুক
তবু চাই বিধাতা তোমার মাঝে ঢেলে দিক তোমার প্রাপ্তির সুখ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


