কেউ নেই তাতে কি আসে যায় বলো
তুমি একাই পারো সামাল দিতে সবই
শুধু বলার জন্য থাকার চেয়ে একা থাকাই ভালো
একা থাকলে খুব ক্ষতি আর হয়কি
তোমার সামনে অনেক বাঁধা তোমার সামনে বিশাল
দেয়াল
জানি তুমি পারবে ঠিকই, শুধু রেখো নিজের খেয়াল
আমি ভাসাই আমার ভেলা আছি ছায়ার মতো ভেসে
যদি যাও ডুবে অজানায় আমি টেনে তুলবো এক নিমেষে
এতো ভাঙলে কি আর চলে?থাকুক পথে যতই বাঁধা
দেখো ঠিকি পৌঁছুবে মন শক্ত করে বাঁধা
অনেক কথাই হলো নিজের ভালো আগে দেখো
ভালো মন্দ সব মিলিয়ে নিজের খেয়াল রেখো

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



