নীলমিণ ফুকন এর কবিতা
১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
ঘুমের ভেতরও আমাকে সে তাড়া করেছিল
সে এখন কোথায় আছে
আছে কি তার মুখে
উপড়ে-পড়া ঝাকড়া গাছ
ঠোঁট দুখানিতে বইছে কি নিরবধি
জল লাল করা সেই নদী
আছে কি তার দুই চোখে
সেই দুটো কালো ঘোড়া
আজও আমার নিত্য রাতে
কলজে মাড়িয়ে যায়
২.
জীর্ণ সেই স্মৃতি
আজ আগুনে পোড়া মাটি
পাথর
গায়ের প্রত্যেকটি ঘায়ের মুখ খুলে
গোলাপের গন্ধ নিই─
কী মর্মভেদী!
তুমি কোনো নারী গাছ হয়ে শেকড় ছড়াও
পাথরের বুকে
মাটি জল রক্ত আর আগুন ঐ ডাকে আমাকে।
তরজমা করেছেন : রবীন্দ্র সরকার
{অসম-এর নদীকূলবর্তী এক ছোট গাঁয়ে ১৯৩৩-এ কবি নীলমণি ফুকন-এর জন্ম। গাঁয়ের নাচ-গান, পালা-পার্বণ, উৎসমুখর শ্যামল প্রাকৃতিক শান্ত পরিবেশকে আশ্রয় করেই গড়ে উঠেছে তার কবিমন।}
কবি মোস্তাক আহমাদ দীন-এর সম্পাদনায় প্রকাশিত মুনাজেরা-র সৌজন্যে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন