প্রায় একশ আশি রকম ভাবে হুম বলা যায়!
এ কথা আবিষ্কার করবার পর
আমার সাবেক প্রেমিকা একটা পদ্মফুল হয়ে গেলো!
কতরকম ফুল তো আদিকাল থেকে আছে
হিংসুক ফুল, লজ্জ্বাবতী ফুল, আবার চাঁদ ফুল...
আমার সাবেক প্রেমিকার নাম পেঙ্গুইন
সে পামেলা এন্ডারসনের চরিত্রের নয়
তবু সরল আবেগের রেশন কার্ড ডিজিটাল করাতে গিয়ে
পছন্দের ঠিকানা বদলে নিয়েছিলো অজান্তে, হুম...
তেরো/হুমম/ডি আগামসি লেন...
চৌকস সুযোগসন্ধানী অন্য যুবক সুশীল হেসে তাকে বললো
ডকুমেন্ট এনেছেন? ডকুমেন্ট?
উমমম, কই দেখি...
হুমমম...
যুবক একশ একাশিতম হুমের পর দেখলো
পেঙ্গুর বশীভুত হাসি, অবুঝ নিকেতনে নিঝুম...
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





