সাড়ে তিন হাত চিতা
নদীর দু’পাশে ছিলে, উঠে এলে বুকের ভিতরে।
আমি কাকে দোষ দেবো? নদী না চিতার অগ্নি?
কাকে? কার দোষ? এ দোষ নদীর নয়, এ দোষ
চিতার নয়, এ দোষ আমার।
কাঠের যা প্রাপ্য ছিল, নদীর যা প্রাপ্য ছিল,
সেই প্রাপ্য ছুঁয়েছে আমাকে। আমিই সে-প্রজ্জ্বলন্ত
চিতার ললাটে চুমু খেয়ে বেদনাকে বলেছি বিলাস।
যেভাবে ডাহুক ডাকে সেইভাবে ডেকেছি নারীকে,
সে-ই আমার দোষ, সে-ই আমার প্রিয় দুর্বলতা।
আরও কাছে, বুকের ভিতরে, রক্তিম চৈতন্য, শীতে,
মস্তিষ্কের রন্ধে রন্ধে, স্নায়ুর তন্ত্রীতে এসো, তোলো ঝড়,
বৃষ্টি হোক। যেহেতু বৃষ্টি ছিল আমার কাঙ্ক্ষিত, তাই
আগুন আমাকে নিলো। যেহেতু রমণী ছিল আমার অন্তিম,
আমার যৌবন ছুঁয়ে সব নারী হয়ে গেলো কাঠ,
হয়ে গেলো চিতা।
আমি কাকে দোষ দেবো? আমি নিজে দাহ্যবস্তু হয়ে
কী করে বলতে পারি এ দোষ কাঠের, এ দোষ চিতার?
এ দোষ কাঠের নয়, এ দোষ নদীর নয়,
এ চিতা আমার প্রাপ্য। এই চিতা আমাকে মানায়।
সাড়ে তিন হাত প্রজ্বলন্ত কাঠ আমার বুকের মধ্যে জ্বলছে,
জ্বলুক; জ্বলে-পুড়ে ছাই হোক, একদিন খুলবে কপাট।
----------------------------------------------------------------------------------
# ক'দিন আগে বাড়ি ফিরে দেখি সমস্ত বাড়ি ওলট পালট। পূঁজোর আগে ঘর বাড়ি ঝাঁড়-পোজ করা নিয়ম বলে উক্ত কর্মে মামণি মহা ব্যাস্ত। বারান্দায় দেখি রাজ্যের পুরণো কাগজ । তার পাশেই দেখি ময়লা কাগজের আরেক ঠিকি..কি মনে করে ওখান থেকে একখান ছেড়া কাগজ হাতে নিয়ে দেখি বেশ কয়েকটি কবিতা...সম্ভবত শাড়ির ভাঁজের কাগজ। ছাপাখানার অসম্পূর্ণ বইয়ের পৃষ্ঠা।ভাল লেগে গেলো কবিতা গুলো পড়ে..কিন্তু কবির নাম কোথায়..? আমার পড়া শুনা এতই কম যে আঁন্দাজ করাও সম্ভব নয়। হয়তো খুব বড় কোন কবির কবিতা হবে কিন্তু এই মূঢ় অধম তার কিছুই জানে না...। তাই আর কি করা আপনাদের সাহায্য নিয়ে দেখি কবিকে ধরা যায় কি না।যাক অনেকক্ষণ ফাউ প্যাচাল পারলাম আর না..
তো! কেউ জানলে প্লিজ মন্তব্যে জানাবেন।
[ছবি:ইন্টারনেট]
কবিতা পেয়েছি কুড়িয়ে কিন্তু কবির নাম লেখাছিল না...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।