somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের কবিতা-১

২৭ শে এপ্রিল, ২০১১ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম যখন ।। অচিন্ত্যকুমার সেনগুপ্ত

প্রথম যখন দেখা হয়েছিলো, কয়েছিলে মৃদুভাষে
'কোথায় তোমারে দেখেছি বলো তো,- কিছুতে মনে না আসে।
. .কালি পূর্ণিমা রাতে
ঘুমায়ে ছিলে কি আমার আতুর নয়নের বিছানাতে?
মোর জীবনের হে রাজপুত্র, বুকের মধ্যমণি,
প্রতি নিঃশ্বাসে শুনেছি তোমার স্তব্ধ পদধ্বনি!
তখনো হয়তো আঁধার কাটেনি,-সৃষ্টির শৈশব,-
এলে তরুণীর বুকে হে প্রথম অরুণের অনুভব!'
. .আমি বলেছিনু, 'জানি,
স্তব গুঞ্জন তুলি তোরে ঘিরে হে মোর মক্ষীরানি!'
যাপিলাম কত পরশতপ্ত রজনী নিদ্রাহীন,
দু-চোখে দু-চোখ পাতিয়া শুধালে, 'কোথা ছিলে এতদিন?'
. .লঘু দুটি বাহু মেলে
মোর বলিবার আগেই বলিলে: 'যেয়ো না আমারে ফেলে।'
আজি ভাবি বসে বহুদিন পরে ফের যদি দেখা হয়,
তেমনি দু-চোখে বিশ্বাসাতীত জাগিবে কি বিস্ময়?
. .কহিবে কি মৃদুহাসে,
'কোথায় তোমারে দেখেছি বলো তো, কিছুতে মনে না আসে!!'
______________________________________




কিছু কথা: "প্রেমের কবিতা" নামে ১৩৭০ সনের এই কবিতা সংকলনের বেশির ভাগ কবিতাই অসম্ভব মাতায় আমাকে। বইটি আমার সংগ্রহে না থাকায় ভাবনাতে থাকলেও আপনাদের মাঝে ভাল লাগা কবিতা গুলো শেয়ার করতে পারি নাই এতোদিন। গতকাল বিকেলে হঠাৎ করে পেয়ে গেলা বইটি । সংগ্রহটি অযত্নে এত পুরাতন হয়ে গেছে যে পৃষ্ঠা ভাঁজ করতে গেলে তা ভেঙে যায়। চেষ্টা করবো নিয়মিত প্রেমের কবিতা বিভাগ থেকে সংকলনটির ভাল লাগা কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে।
ভাল থাকবেন সবাই।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×