somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে সাংবাদিকের পরিচয়পত্রও ছিনিয়ে নিলো জেল পুলিশ

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেশাগত দায়িত্বপালনকালে ফটোসাংবাদিক এর পরিচয়পত্র, ক্যামেরা, মোবাইল এবং তার মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীরা। গতকাল দুপুরে কারাগারের পূর্বপার্শ্বে পাংচার হওয়া গাড়ি রাখাকে কেন্দ্র করে স্থানীয় জনতার সাথে সংঘর্ষ বাধে কারারক্ষীদের। এমতাবস্থায় কারাগারের পাগলা ঘন্টা বেজে উঠলে শত শত কারারক্ষী এলাকাবাসীকে ধাওয়া করে। ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যায় সেখানে।
এমন সময় জেল পুলিশের ও স্থানীয় জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও এ্যাকশনের ছবি তুলছিল ফটোসাংবাদিকরা। তাদের হামলায় কয়েকজন সাংবাদিকও আহত হয়। তখন কতিপয় উচ্ছৃংখল কারারক্ষী ক্ষিপ্ত হয়ে দৈনিক আমাদের কুমিল্লার ফটোসাংবাদিক কাজী শামীমকে ধরে কারাগার অভ্যন্তরে নিয়ে যায়। এবং সেখানে তাকে বেদম মারধোর করে। সাংবাদিক পরিচয় দেয়ার পর তারা আরো উত্তেজিত হয়ে পড়ে। উচ্ছৃংখল কারারক্ষীরা তার পরিচয়পত্র ও ক্যামেরাটি কেড়ে নেয়। এবং পরে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। দায়িত্বরত সাংবাদিকের উপর তাদের নির্মম নির্যাতনের প্রতিবাদ জানাতে তৎক্ষনাৎ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেল গেটে ছুটে আসে। এবং সহকর্মীর উপর তাদের নির্মম বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে সেখান থেকে গুরুতর আহত শামীম কে কুমিল্লা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় সেখানে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদ জানাতে কারগারের সামনের রাস্তায় বসে পড়ে।
উদ্ভুত পরিস্থিতিতে সাংবাদিকদের কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ডিআইজি (প্রিজন), জেলার সহ কারাগারের উর্দ্ধতন কর্তারা।
পরে জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এবং সাংবাদিক পরিচয় জানার পর তার উপর হামলাকারী ও পরিচয়পত্র এবং ক্যামেরা ছিনতাইকারী কারা পুলিশদের খুজে বের করার নির্দেশ দেন। তিনি ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৩দিনের মধ্যে রিপোর্ট প্রকাশের নির্দেশ প্রদান করেন। এবং বিকেলে গুরুতর আহত কাজী শামীমকে দেখতে হাসপাতালে ছুটে যান।
আজ দুপুরে এই হামলার প্রতিবাদে কুমিল্লায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা জড়ো হয় আমাদের কুমিল্লা অফিসে। এসময় তাৎক্ষনিক প্রতিবাদ হিসেবে কান্দিরপাড়ে মানববন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়। এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে কাজী শামীমের পরিচয়পত্র ও ক্যামেরাসহ ছিনতাইকৃত মালামাল ফিরিয়ে দেওয়ার দাবী জানানো হয়। এবং এমন ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে তা দেখার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।
দৈনিক আমাদের কুমিল্লা-
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×