somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯১ বোতল ফেনসিডিলসহ বাণিজ্যমন্ত্রীর পিএসের গাড়ি আটক

১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের একান্ত সচিব মিজানুর রহমানের সরকারি গাড়ি থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। তবে ওই সময় মিজানুর রহমান গাড়িতে ছিলেন না। পুলিশ গাড়িটির চালক হারুনুর রশিদ হিরু ও অপর আরোহী গোলাম আজমকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন কালের কণ্ঠকে জানান, রবিবার রাত ২টায় সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের রাস্তায় একটি গাড়িকে (চট্ট মেট্রো-হ-১১-০৬৮৭) ইতস্তত অবস্থায় ঘুরতে দেখলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় এবং এর তেলের ট্যাংকি থেকে ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে চালক হারুনুর রশিদ কুমিল্লার নাঙ্গলকোটের আজিয়াপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে বলে জানান। গোলাম আজম জানিয়েছেন, ঢাকার নাজিম উদ্দিন রোডের হাফেজ তমিজ উদ্দিন তাঁর বাবা।
হিরু ও গোলাম আজমের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ তাঁদের কুমিল্লার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি চা-বোর্ডের। চা-বোর্ড থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবহার করতে দেওয়া হয়েছে। মন্ত্রীর একান্ত সচিব এটি ব্যবহার করেন।
যোগাযোগ করা হলে একান্ত সচিব মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, গত ১০ জানুয়ারি থেকে তিনি সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ম্যাট কোর্সে অংশ নিচ্ছেন। এর পর থেকে তিনি গাড়িটি ব্যবহার করছেন না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের অনুপস্থিতিতে গাড়ি নিয়ে মন্ত্রণালয়ে আসার জন্য চালক হারুনুর রশিদ হিরুর সঙ্গে মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়। এ সময় চালক জানান, গাড়ি নষ্ট, মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে।

সংবাদ সূত্র- কালের কন্ঠ
Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×