somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবির তান্ডবতায় থমথমে শিক্ষাঙ্গণ; বুড়িচং জামায়াত কার্যালয় ও মডেল স্কুল ছাত্রাবাসে হামলা

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ- শিবির ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা দেশজুড়ে শিবির নেতাকর্মীদের ওপর হামলা এবং তাদের আবাসিক হল রুম, মেস ও প্রতিষ্ঠানে ভাংচুর অব্যাহত রেখেছে। সংঘর্ষের আশংকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক পরিস্থিতির বিরাজ করছে।

বুড়িচং জামায়াত কার্যালয় ভাংচুর ও মডেল স্কুল ছাত্রাবাসে হামলা-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ- শিবির সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহতের প্রতিবাদে বুড়িচং উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে উপজেলা জামায়াত কার্যালয় ও বুড়িচং মডেল একাডেমী ছাত্রাবাসে হামলায় চালানো হয়। মিছিলে নের্তৃত্ব দেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খোকন, ছাত্রলীগ উপজেলা সভাপতি মতিউর রহমান খান রুমেল। বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা বিকেলে উপজেলা চত্ত্বর থেকে মিছিল সহকারে জামায়াত কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। পরে মিছিলটি আড়াইলে বুড়িচং মডেল স্কুল ছাত্রাবাসে হামলা চালায়। ছাত্রলীগ কর্মীরা ছাত্রাবাসের ইনচার্জের রুমে ব্যাপক ভাংচুর করে। তাদের হামলায় গুরুতর আহত হন সেখানে অবস্থিত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন, ছাত্রাবাস ইনচার্জ রবিউল আউয়াল ও শিবির কর্মী আয়াত উল্লাহ। গুরতর আহত প্রধান শিক্ষক কবির হোসেন, ছাত্রাবাস ইনচার্জ রবিউল আউয়ালকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মডেল স্কুল ছাত্রাবাসে হামলার সময় সেখানে অবস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হামলার সময় ছাত্রাবাসে সাধারণ ছাত্রদের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীরাও ভয়ে দিগি¦ধিক ছুটাছুটি ও চিৎকার করতে থাকে। হামলাকারীরা এসময় ছাত্রাবাসের সামনে রক্ষিত প্রধান শিক্ষক কবির হোসেনের মটরসাইকেলটি ভাংচুর করে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ-

আখেরী চাহার সোম্বা’র সরকারি ছুটির কারণে গতকাল বন্ধ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ফলে ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিলনা ক্যাম্পাসে। এদিকে সন্ধ্যায় কলেজ রোডে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। তার শিবির প্রতিহতের ঘোষনা দেয়ায় হলে ও ম্যাচসমূহে উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে গতকাল রাবির ঘটনার পরপর হলের লাইব্রেরী রুম থেকে ৩টি পত্রিকা খুলে নেয় ছাত্রলীগ কর্মীরা। নয়াদিগন্ত, আমারদেশ, সংগ্রাম খুলে নেয়ায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ছাত্রদলও এঘটনায় নিন্দা জানায়। পরে হল প্রভোষ্ট ছাত্রলীগ নেতাদের ডেকে এধরনের ঘটনা পরবর্তীতে না করার জন্য অনুরোধ জানায়। কিন্তু আজও লাইব্রেরী রুম থেকে নয়াদিগন্ত ও সংগ্রাম পত্রিকা সরিয়ে নেয় ছাত্রলীগ কর্মীরা। এদিকে সন্ধ্যায় কলেজ রোডে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগত অনপ্রবেশ রোধে চেকপোষ্টে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হয়েছে।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×