somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের গ্রামের বাড়ী ও উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর করেছে আওয়ামীলীগ কর্মীরা

১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লার হোমনায় বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক কৃষি মন্ত্রী এম কে আনোয়ারের কুমিল্লার হোমনার বাড়ীতে এবং হোমনা উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। হোমনার আসাদপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোসলেম উদ্দিন হত্যার প্রতিবাদে আজ সকাল ১১টায় এ হামলা চালানো হয়। হামলা চলাকালীন সময়ে এম কে আনোয়ার বাড়ীতে ছিলেন, তবে তিনি অক্ষত রয়েছেন। হামলা চলাকালে তার বাড়ীর গেইট ভেঙ্গে হামলাকারীরা ভিতরে ঢুকে দরজা জানালা এবং আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাড়ীর কেয়ারটেকার বাবুল হোসেন আহত হয়। হামলাকারীরা পরে হোমনা উপজেলা কার্যালয়ে হামলা করে এবং আসবাবপত্র ভাংচুর করে। এসময় অফিসের কেয়ারটেকার আলেক মিয়া আহত হয়।
পুলিশ জানায় আজ শনিবার সকালে মোসলেম উদ্দিনের ছুড়িকাঘাতে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের পর পর উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীরা বিক্ষুব্দ হয়ে পড়ে। তারা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ ঘটনায় ওই রাতে মোসলেম উদ্দিনের সাথে থাকা স্বপন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কে বা কারা তাকে হত্যা করে এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
এ ব্যাপারে এম কে আনোয়ার বলেন উদ্দেশ্যমূলকভাবে তার বাড়ীতে চামলা চালানো হয়। গেইট ভেঙ্গে হামলাকারীরা ভিতরে ঢুকে তার বাড়ীর দরজা জানালা ভাংচুর করে ও আসবাবপত্র তছনছ করে। তিনি এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আবদুল মজিদকে দায়ী করেন। তিনি বলেন অধ্যক্ষ আবদুল মজিদের সরাসরি নেতৃত্বে এ হামলা চালানো হয়। এম কে আনোয়ার নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান।
এদিকে অধ্যক্ষ আবদুল মজিদ বলেন বিএনপি নেতা কর্মীরা তাদের শীর্ষ নেতার নির্দেশে যুবলীগ নেতা মোসলেম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে। এর প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। পরিস্থিতি সামাল দেয়ার মত হাত আমার ছিলো না।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×